দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাস উদ্ধার

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ৫ জুন ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া ‘এসবি পরিবহন’-এর যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।

Islami Bank

শুক্রবার (৫ জুন) সকালে বাসটি ফেরিতে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে এর আগেই বাসের সব যাত্রীকে নামিয়ে দেওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাসটির চালক ও হেলপারকেও জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসটি দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে নিমজ্জিত বাসটিকে নদী থেকে সফলভাবে তুলে আনা হয়।

এই ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসটির প্রায় ৩৮ জন যাত্রী। এসবি পরিবহনের ওই বাসের যাত্রী হীরক আহমেদ জানান, তিনি তাঁর স্ত্রী ও সন্তানসহ মোট চারজন কুষ্টিয়া থেকে বাসে উঠেছিলেন। বাসটি সকাল ৭টার দিকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়।

one pherma

আরও পড়ুন…তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ঘাটে পৌঁছানোর পর চালক ও হেলপার বাদে সব যাত্রীকে নিরাপত্তার স্বার্থে নামিয়ে দেওয়া হয়। পরবর্তীতে বাসটি ফেরিতে ওঠার চেষ্টা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি নদীতে পড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, এসবি পরিবহনের বাসটি পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে গেলেও বাসে আগে থেকে কোনো যাত্রী না থাকায় নিখোঁজের কোনো ঘটনা ঘটেনি।

এ প্রসঙ্গে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন নিশ্চিত করে জানিয়েছেন যে, উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে বাসটি সফলভাবে উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় কেউ হতাহত হননি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us