আরও কমে গেল সোনার দাম

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৫ জুন ২০২৬

টানা তৃতীয় দিনের মতো আন্তর্জাতিক বাজারে কমেছে সোনার দাম। টানা এই পতনে এখন আউন্স প্রতি চার হাজার ডলারের নিচে অবস্থান করছে মূল্যবান ধাতুটির দাম।

Islami Bank

বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৫৪ মিনিটে স্পট মার্কেটে ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স সোনার দাম নেমে এসেছে ৩ হাজার ৯৮২ দশমিক ৪৯ ডলারে।

একই সময়ে আগস্টে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৯৯৭ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। খবর রয়টার্সের।

ট্রাডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবুরাস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ফেডের কড়া নীতিগত অবস্থান এবং এর ফলে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাই মূলত সোনার দরপতনের পেছনে বড় ভূমিকা রাখছে।

আরও পড়ুন…১৩ সমঝোতা স্মারক সই হবে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে

one pherma

গত সপ্তাহে ফেডের বৈঠকের পর থেকে সোনার দাম ৬ শতাংশেরও বেশি কমেছে। সবশেষ বুধবার (২৪ জুন) প্রথমবারের মতো গত বছরের নভেম্বরের পর সোনার দাম ৪ হাজার ডলারের নিচে নেমে যায়।

সোনার পাশাপাশি পতন দেখা গেছে রুপা আর প্লাটিনামের দামেও। এর মধ্যে রুপার দাম ০ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্সে ৫৭ দশমিক ২৬ ডলারে নেমে এসেছে। এছাড়া, প্লাটিনামের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৭১ দশমিক ৯৫ ডলার।

এদিকে দেশের বাজারে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন পাওয়া যাচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায় বেচাকেনা হচ্ছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us