গোপন তথ্য ফাঁস করলেন স্কালোনি মেসিকে নিয়ে

ইবাংলা.প্রেস | ক্রীড়াঙ্গন ডেস্ক | ২৭ জুন ২০২৬

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে লিওনেল মেসিকে শুরুর একাদশে রাখছেন না লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার কোচ এই তথ্য প্রকাশ করেছেন একেবারে ব্যতিক্রমী পরিস্থিতিতে।

Islami Bank

৯১ বছর বয়সী কিংবদন্তি ক্রীড়া সাংবাদিক এনরিকে মাকায়া মার্কেজের প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজের স্বভাবসুলভ গোপনীয়তা ভেঙে অধিনায়ক মেসির বিষয়ে এই তথ্য নিশ্চিত করেন স্কালোনি।

ডালাসে অনুষ্ঠিত ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মাকায়া শনিবারের ম্যাচের একাদশ এবং অধিনায়ক মেসির সম্ভাব্য ভূমিকা নিয়ে জানতে চেয়েছিলেন স্কালোনির কাছে। প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করা তারকা ফরোয়ার্ডকে ঘিরে স্বাভাবিকভাবেই ভক্ত-সমর্থকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল।

আরও পড়ুন…প্রধানমন্ত্রী দেশে ফিরলেন

মাকায়ার প্রশ্ন শুনে কিছুটা আবেগাপ্লুত হয়ে আর্জেন্টাইন কোচ স্কালোনি বলেন, ‘এনরিকে, আপনার প্রশ্ন শুনতে এবং আপনাকে এখানে দেখতে পেরে সত্যিই আনন্দ হচ্ছে। আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ১৮টি বিশ্বকাপ কভার করা—এটা সত্যি অবিশ্বাস্য।

আপনাকে উত্তর দিতে পারাটা আমার জন্য দারুণ আনন্দের, কারণ আমাদের দীর্ঘদিনের পরিচয়। আমি যখন আর্জেন্টিনায় খেলতাম, তখন নিয়মিত আপনাকে দেখতাম। আপনি যখনই কথা বলতেন, আমাদের কাছে আপনি ছিলেন একজন জীবন্ত কিংবদন্তি। এখনও আপনি তাই আছেন।’

এরপরই সংবাদ সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি প্রকাশ করে স্কালোনি বলেন, ‘আমি আপনার প্রশ্নের স্পষ্ট উত্তর দিচ্ছি। লিও (মেসি) আগামীকাল বেঞ্চে থাকবে। শুধু আপনার প্রতি সম্মানের জন্যই এটা বলছি, অন্য কেউ হলে এড়িয়ে যেতাম।

one pherma

চিন্তা করবেন না, শুধু আপনার জন্যই এটা নিশ্চিত করলাম। আপনি সত্যিই এই সম্মানের যোগ্য। পুরো দলটা এখন বলব না, তবে লিওর ব্যাপারটা জানিয়ে দিলাম।

লিও পরে বদলি হিসেবে মাঠে নামবে। আমার একাদশ পুরোপুরি ঠিক করা আছে, তবে সেটা আগামীকাল ম্যাচের আগে ঘোষণা করব। ধন্যবাদ, এনরিকে। বিশ্বকাপটা উপভোগ করুন।

মাকায়া এরপর চলতি বিশ্বকাপে বিভিন্ন দলের খেলার ধরন নিয়ে জানতে চাইলে স্কালোনি বলেন, ‘আমরা এই বিশ্বকাপে নানা ধরনের ফুটবল কৌশল দেখছি এবং সব ধরনের খেলাই ফল দিচ্ছে।

কেউ স্পেন বা আমাদের মতো বল দখলে রেখে আক্রমণ করছে, কেউ তীব্র পাল্টা আক্রমণে খেলছে, আবার কেউ কেবল রক্ষণাত্মক কৌশল নিয়েও সফল হচ্ছে।

গতকাল অস্ট্রেলিয়া ও প্যারাগুয়ের খুব কঠিন একটি ম্যাচ দেখলাম, যা গোল শূন্য শেষ হয়েছে। তারা পরের পর্বে উঠেছে এবং কাউকেই সহজে ছাড় দেবে না।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us