ইট বেঁধে কুকুরকে নদীতে ছুঁড়ে ফেলার ভিডিও প্রধানমন্ত্রীর নজরে

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৭ জুন ২০২৬

নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ছুঁড়ে ফেলার সাম্প্রতিক এক ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দেশজুড়ে। অসহায় প্রাণীর প্রতি এই নিষ্ঠুর আচরণের ভিডিও অনেকের মতো চোখে পড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানেরও।

Islami Bank

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।শনিবার (২৭ জুন) অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার এ আর এম আল মামুন। গ্রেপ্তার মোহাম্মদ আলী কামারগাঁও এলাকার আবদুর রবের ছেলে।

এর আগে, গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নাগরিয়াকান্দি সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেন ওই ‍যুবক। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার নিজ এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন…সুখবর মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য

one pherma

এদিকে, অসহায় প্রাণীর প্রতি এমন নির্মম আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নজরে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। শুক্রবার ঘটনাটি নজরে আসার পরপরই সংশ্লিষ্টদেরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

এ বিষয়ে নরসিংদী মডেল থানার এ আর এম আল মামুন বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক নির্দেশনায় অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদেরও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় এক নারী লালন-পালন করতেন কুকুরটিকে। কিছু দিন আগে মাটিতে গর্ত করায় কুকুরটির গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেয় আলী। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us