জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের অনানুষ্ঠানিক ভোট আজ

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ৩০ জুলাই ২০২৬

জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ে বৃহস্পতিবার (৩০ জুলাই) নিরাপত্তা পরিষদে অনানুষ্ঠানিক ভোট হচ্ছে।গোপন এই ভোটের মাধ্যমে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় থাকা সাতজন প্রার্থীর প্রতি সদস্যদেশগুলোর সমর্থনের মাত্রা যাচাই করা হবে।

Islami Bank

পাঁচ বছর করে পরপর দুই মেয়াদ দায়িত্ব পালনের পর চলতি বছরের শেষে বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস তার পদ ছাড়বেন।গুতেরেস পর্তুগালের নাগরিক। তার স্থানে আসতে পারেন আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর, গায়ানা, সেনেগাল বা উগান্ডার কোনো প্রার্থী।

আরও পড়ুন…গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

one pherma

নিরাপত্তা পরিষদের এই অনানুষ্ঠানিক ভোটকে ‘ট্র পোল’ বলা হয়। এতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যদেশের প্রতিনিধিরা মহাসচিব প্রার্থী সম্পর্কে তিন ধরনের মত দিতে পারেন—‘সমর্থন করি’, ‘সমর্থন করি না’ ও ‘কোনো মতামত নেই’।

সাধারণত একাধিক দফায় এ ধরনের ভোট হয়। এই প্রক্রিয়া সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে শেষ হতে পারে। তবে কোনো গ্রহণযোগ্য প্রার্থী নিয়ে ঐকমত্য না হলে আরও বেশি সময় লাগতে পারে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us