হামে আরও ৬ শিশুর মৃত্যু

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৬ আগস্ট ২০২৬

দেশে ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে রোগটিতে আক্রান্ত এবং আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দিয়েয়েছে আরও ১ হাজার ১০১ শিশুর শরীরে।

Islami Bank

এদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮০ জনের এবং হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ১ হাজার ২১ শিশু।রোববার (১৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ ১৬ আগস্ট পর্যন্ত সারা দেশে কেবল হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮০৯ শিশু। এ ছাড়া পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া আরও ৯৯ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন… ভারত সফর নিয়ে অবস্থান স্পষ্ট করলো সরকা

one pherma

সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৯০৮-এ।এছাড়া, ২৪ ঘণ্টায় ৯৬৩টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৫০টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৭৯৭, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৮৮০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২৪ হাজার ৪৫৭ রোগী, যাদের মধ্যে ১ লাখ ১৯ হাজার ৯৩৯ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us