বিশ্ব মানবিক দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৭ আগস্ট ২০২৬

বিশ্ব মানবিক দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব একটি বার্তায় মানবিক সহায়তাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত এবং মানবিক কার্যক্রমে বাধা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

Islami Bank

বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, বিশ্বের লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষায় মানবিক কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে অন্যের সেবা করা এখন আগের চেয়ে অনেক বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। গত তিন বছরে এক হাজারেরও বেশি মানবিক কর্মী নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ছিলেন স্থানীয় কর্মী।

তিনি বলেন, আরও অসংখ্য মানবিক কর্মী গুলিবর্ষণ, গোলাবর্ষণ, বোমা হামলা, অপহরণ ও যৌন সহিংসতার শিকার হয়েছেন। একই সঙ্গে স্কুল ও হাসপাতালগুলোতে হামলা এবং সশস্ত্র ড্রোনসহ যুদ্ধের নতুন প্রযুক্তি মানবিক কর্মীদের জন্য নতুন ঝুঁকি তৈরি করছে।

আরও পড়ুন…সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ

বার্তায় তিনি আরও বলেন, অপতথ্য মানবিক সহায়তার প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ণ করছে, কমছে মানবিক সহায়তার জন্য বরাদ্দ অর্থ এবং সীমিত করা হচ্ছে জরুরি সহায়তার প্রবেশাধিকার।

one pherma

অনেক ক্ষেত্রে ত্রাণবহর আটকে দেওয়া, সাহায্যকর্মীদের হুমকি, গ্রেপ্তার ও আটক করার ঘটনাও ঘটছে। এর ফলে চরম দুর্দশায় থাকা মানুষ প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।

জাতিসংঘ মহাসচিব স্পষ্টভাবে উল্লেখ করেন, মানবিক কর্মীদের ওপর হামলা বেআইনি এবং এর পরিণতি ভয়াবহ। যুদ্ধের মধ্যে বেঁচে থাকার জন্য সংগ্রামরত পরিবার, খাবারের অপেক্ষায় থাকা শিশু এবং জরুরি চিকিৎসার প্রয়োজনীয় রোগীরা এর সবচেয়ে বড় শিকার।

তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি যুদ্ধের আন্তর্জাতিক নিয়মকানুন সম্মান করা, নিরাপদ ও বাধাহীন মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করা, অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা এবং মানবিক কার্যক্রমের জন্য পর্যাপ্ত অর্থ ও সম্পদ নিশ্চিত করার আহ্বান জানান।

জাতিসংঘ মহাসচিব বলেন, মানবিক কর্মীরা দুঃস্থ মানুষের পাশে দাঁড়ান। এখন বিশ্বেরও তাদের পাশে দাঁড়াতে হবে এবং মানবতার জন্য কাজ করতে হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us