ধর্ম বা বিশ্বাসের ভিত্তিতে সংঘটিত সহিংসতার শিকারদের স্মরণে আন্তর্জাতিক দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২০ আগস্ট ২০২৬

ধর্ম বা বিশ্বাসের ভিত্তিতে সংঘটিত সহিংসতার শিকারদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন স্থানে ধর্মীয় পরিচয়ের কারণে সহিংসতার শিকার মানুষদের স্মরণ করেছেন জাতিসংঘ মহাসচিব।

Islami Bank

এক বার্তায় তিনি বলেন, বিশ্বজুড়ে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে রক্তপাত ব্যাপক আকার ধারণ করেছে। বিভিন্ন ধর্মীয় উৎসবে হামলা, উপাসনালয় অপবিত্র করা এবং ধর্মীয় সংখ্যালঘুদের অনলাইন ও অফলাইনে বৈরিতার মুখোমুখি হওয়ার ঘটনাও ঘটছে।

আরও পড়ুন…২২ উপজেলায় ‘শিশু স্বর্গ’ প্রকল্প ও মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ

জাতিসংঘ মহাসচিব বলেন, এ ধরনের কর্মকাণ্ড মানবাধিকার ও মানবিক মর্যাদার ওপর সরাসরি আঘাত। এসব সহিংসতার অবসান ঘটাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

one pherma

তিনি সরকারগুলোকে অপরাধীদের বিচারের আওতায় আনা এবং সব ধরনের বৈষম্য ও বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি ধর্মীয় নেতাদের সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

ডিজিটাল প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতিও আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, তাদের এমনভাবে প্ল্যাটফর্ম নকশা ও পরিচালনা করতে হবে, যাতে ব্যবহারকারীরা কলঙ্ক, ঘৃণা ও বলির পাঁঠা বানানোর মতো আচরণের শিকার না হন।তিনি বলেন, “যখন কোনো একটি গোষ্ঠী নির্যাতিত হয়, তখন কোনো গোষ্ঠীই নিরাপদ থাকে না।

আন্তর্জাতিক দিবসটিতে সহিংসতার শিকারদের সম্মান জানিয়ে এমন একটি সমাজ গড়ে তোলার অঙ্গীকার করার আহ্বান জানান তিনি, যেখানে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস ও উপাসনা করতে পারবেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us