পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৪ সেপ্টেম্বর ২০২৬

পারমাণবিক বিপর্যয়ের ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূলের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

২৬ সেপ্টেম্বর ‘পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূলের আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি নিরস্ত্রীকরণ ও টেকসই বিশ্বশান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

বার্তায় জাতিসংঘ মহাসচিব উল্লেখ করেন, “পারমাণবিক অস্ত্র সম্পূর্ণ নির্মূলের এই আন্তর্জাতিক দিবসে আমরা এক কঠোর বাস্তবতার মুখোমুখি: পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি এখন আসন্ন এবং ক্রমশ বাড়ছে।

আরও পড়ুন…হামে আরও ১১ শিশুর মৃত্যু

ইতিহাসের শিক্ষা স্পষ্ট—পারমাণবিক অস্ত্র কোনো দীর্ঘস্থায়ী নিরাপত্তা প্রদান করে না। এগুলোর ব্যবহার এমন সব পরিণতির সৃষ্টি করবে যা কোনো জাতি বা জনগোষ্ঠীরই কখনোই সহ্য করা উচিত নয়।

বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি সতর্ক করে বলেন, ক্রমবর্ধমান উত্তেজনা, গভীরতর অবিশ্বাস, সামরিক প্রতিযোগিতার বিস্তার এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডারের আধুনিকীকরণ মানবজাতির যৌথ ভবিষ্যতের ওপর এক বিপজ্জনক ছায়া ফেলেছে। নিরস্ত্রীকরণ ও অস্ত্র বিস্তার রোধে বহুপাক্ষিক প্রচেষ্টাগুলোর ব্যর্থতা এক বিভক্ত বিশ্বের কঠিন বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে।

তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংকল্প যেন দুর্বল না হয়, সে বিষয়ে জোর দিয়ে মহাসচিব বলেন, “এখন সময় বিভাজনের পরিবর্তে সংলাপ, সংঘাতের পরিবর্তে কূটনীতি এবং ধ্বংসের পরিবর্তে নিরস্ত্রীকরণকে বেছে নেওয়ার।

যেসব রাষ্ট্রের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, তাদের নিজ নিজ নিরস্ত্রীকরণ বিষয়ক বাধ্যবাধকতা মেনে চলার তাগিদ দেন তিনি। একইসঙ্গে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে অবিলম্বে সাহসী ও জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

ইবাংলা বাএ

জাতিসংঘবার্তামহাসচিবের