পুলিশে যুক্ত হলো নতুন বিশেষ ইউনিট

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০১ অক্টোবর ২০২৬

সাইবার অপরাধ দমন ও ডিজিটাল স্পেস নিরাপদ রাখতে বাংলাদেশ পুলিশে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’। অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেনকে প্রধান করে গঠিত এই ইউনিটের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন…মিটফোর্ডে সোহাগ হত্যা: প্রধান আসামির জামিন

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিটটির উদ্বোধন করা হয়। আইজিপি মো. আলী হোসেন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, অর্গানোগ্রাম অনুযায়ী সাইবার পুলিশ ইউনিটের মোট জনবল ৪ হাজার ৫৯২ জন নির্ধারণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তিভিত্তিক যন্ত্রপাতি ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ইউনিটটি কার্যক্রম পরিচালনা করবে।

তিনি বলেন, অতিরিক্ত আইজিপির নেতৃত্বে দেশের সব থানা পর্যায়ের কর্মকর্তারাও সাইবার অপরাধ দমনে দায়িত্ব পালন করবেন। প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সাইবার অপরাধের ধরনও পরিবর্তিত হচ্ছে।

এসব অপরাধ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে বিশেষায়িত এই ইউনিট কাজ করবে।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাইবার আইন বা সাইবার ইউনিটের কার্যক্রমের মাধ্যমে যেন কোনো গণমাধ্যম ভোগান্তির শিকার না হয়, সেই বিষয়টি নজরে রাখা হবে।

ইবাংলা বাএ

ইউনিটনতুনবিশেষযুক্ত