নোয়াখালীর কোম্পানীগঞ্জে কচ্ছপ খামারের পাশে লাশ, পরিচয় মেলেনি এখনও। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বামনী নদীর পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন…রাঙামাটিতে অপহৃত মামুনের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার; ঘাতক সাবেক কর্মচারী কামরুল স্ত্রীসহ গ্রেফতার
মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মুছাপুর ইউনিয়নের ক্লোজার এলাকার কচ্ছপদের খামারের পাশে ব্লকের ওপর পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নদীপাড়ে পড়ে থাকা লাশ দেখে ৯৯৯-এ ফোন: স্থানীয়রা জানান, সকালে বামনী নদীর পাড় দিয়ে যাওয়ার সময় তারা মরদেহটি পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করেন। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নিহতের পরনে ছিল লাল রঙের টি-শার্ট ও সাদা পায়জামা। মরদেহটি ফুলে ওঠায় ধারণা করা হচ্ছে, ৪–৫ দিন আগেই মৃত্যু হয়েছে। তবে প্রাথমিক সুরতহালে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার জানান, “নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে আমরা কাজ করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।”
আরও খবর: www.ebangla.press
ইবাংলা/ এইচএসসি