গ্রহণযোগ্য নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন; ৪ মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদন | ১৯ আগস্ট ২০২৫, ঢাকা

বাংলাদেশে আন্তর্জাতিক মানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এজন্য নির্বাচন কমিশনকে (ইসি) ৪ মিলিয়ন ইউরো আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে ইইউ’র আরও পাঁচজন সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন…ধর্মীয় সহিংসতার শিকারদের স্মরণে জাতিসংঘ মহাসচিবের বার্তা

রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করতে ইইউ সবসময় বাংলাদেশের পাশে থাকবে। তিনি জানান, সেপ্টেম্বরে বিশেষজ্ঞ একটি নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি, নির্বাচন-সংক্রান্ত শিক্ষা ও প্রশিক্ষণ, এবং সুশীল সমাজের সঙ্গে কাজ করবে ইইউ।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানের নির্বাচন নিশ্চিতে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ও ডিজিটাল নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন।

ইবাংলা বাএ

আশ্বাসইউরোমিলিয়নসহায়তার