তরুণদের কণ্ঠস্বর জোরদারে ‘যুব কণ্ঠ প্রক্রিয়া’ চালু

ইবাংলা.প্রেস | রিয়াজুল ইসলাম | ঢাকা, ২১ আগস্ট ২০২৫

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ যৌথভাবে ‘যুব কণ্ঠ প্রক্রিয়া (Youth Voice Mechanism-YVM)’ চালুর নকশা পর্যায় উদ্বোধন করেছে। এ উদ্যোগের মাধ্যমে তরুণদের মতামত নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার পথ সুগম হবে।

আরও পড়ুন…অধ্যাপক আলী রীয়াজের সাথে ইইউ’র রাষ্ট্রদূতের বৈঠক

বৃহস্পতিবার (২১ আগস্ট)  জাতিসংঘ তথ্য কেন্দ্র ঢাকা থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের যুবও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতিসংঘ যৌথভাবে ‘যুব কণ্ঠ চালুর নকশা উদ্বোধন করার বার্তা প্রেরণ করেন।

সরকারি তথ্য অনুযায়ী, প্রান্তিক, গ্রামীণ ও উপেক্ষিত সম্প্রদায়ের তরুণদেরও এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করা হবে। অনলাইন প্ল্যাটফর্ম, আঞ্চলিক কর্মশালা, জরিপ ও গবেষণার মাধ্যমে তাদের মতামত সংগ্রহ করা হবে।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (a.i.) রানা ফ্লাওয়ার্স বলেন, “বাংলাদেশ যখন রূপান্তরের পথে, তখন যুব কণ্ঠ প্রক্রিয়া তরুণদের জন্য ন্যায়বিচার, সমতা ও ভবিষ্যৎ নিয়ে মতামত প্রকাশের হাতিয়ার হবে।”

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম জানান, “এই উদ্যোগ তরুণদের চাহিদা ও আকাঙ্ক্ষা প্রতিফলিত করে নীতি ও কর্মসূচি প্রণয়নে সহায়তা করবে।”

প্রকল্প বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে একটি সচিবালয় গঠন করা হবে। আদিবাসী যুব, নারী, প্রতিবন্ধী, জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নানা গোষ্ঠীর তরুণদের বিশেষভাবে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

ইবাংলা বাএ