নড়াইলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক হয় মাদক কারবারি কবির হোসেন (৩৪)।গত শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত কবির হোসেন দত্তপাড়া (উত্তরপাড়া) গ্রামের মৃত আজিবর শেখের ছেলে।জেলা গোয়েন্দা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) শাহাদারা খান (পিপিএম) বলেন গোপন সংবাদের ভিত্তিতে কবির হোসেনকে আটক করা হয়।
আরও পড়ুন…পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা সহ মাদক কারবারি আটক
এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আটক আসামী কে পরে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়।