কক্সবাজারে রোহিঙ্গা সংকট সমাধানে আয়োজিত তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশন সোমবার (২৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আরও পড়ুন…দুদকের এনফোর্সমেন্ট অভিযান: জমি জালিয়াতি, স্বাস্থ্যসেবায় অনিয়ম ও বিদ্যালয়ের জমি দখলের অভিযোগে তদন্ত
রোববার বিকেলে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে একটি বিশেষ ইন্টারঅ্যাকটিভ সেশন হয়, যেখানে আলোচনায় উঠে আসে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতের জন্য আস্থা তৈরির প্রয়োজনীয়তা।
সেশনে রোহিঙ্গা প্রতিনিধিরা অভিযোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার কারণে দীর্ঘদিন ধরে তারা শরণার্থী জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন। জোরপূর্বক নয়, বরং নাগরিক অধিকার ও মর্যাদার নিশ্চয়তা নিয়ে নিজ দেশে ফিরতে চান তারা।
সম্মেলনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক সংস্থা, শিক্ষাবিদ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধি অংশ নিয়েছেন।
ইবাংলা.প্রেস/ বাএ