লতিফ সিদ্দিকীসহ ১৬ জন আদালতে কারাগারে পাঠানোর আবেদন

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৯ আগস্ট ২০২৫

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। এসময় তাদের কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এর আদালতে শুনানি হবে।

আরও পড়ুন…বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা-ব্রাজিলের সেপ্টেম্বরে ব্যস্ত সূচি

মামলার অন্যান্য আসামিরা হলেন—

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন)

মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল,

গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন,

মো. তৌছিফুল বারী খান, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন,

মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার,

দেওয়ান মোহাম্মদ আলী ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম।

পুলিশ সূত্র জানায়, তদন্তের স্বার্থে আসামিদেরকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে। আদালতে শুনানির পর পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

ইবাংলা বাএ

আবেদ`কারাগারেপাঠানোর