শিক্ষা -সংস্কৃতি খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গর্ব ওস্তাদ আলাউদ্দিন খাঁ এখনো নানাভাবে অবহেলিত রয়েছে তার বসত বাড়ি। চোখে পড়ার মতো নেই কোন সংস্কার কাজ নেই আজও। দিবস আসলেই একটু কদর বাড়ে,,লোক সমবেত হয়,তারপর সেই আবারও অবহেলিতই থেকে
যায়ভারতসরকারের পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও বিশ্বভারতী থেকেদেশি কোত্তম উপাধিতে ভূষিত হয়েছেন। পেয়েছেন ঢাকা ওদিল্লি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক আজীবন সদস্যপদ।
তিনি বিশ্বখ্যাত সংগীতজ্ঞ, শাস্ত্রীয় সংগীতের বরপুত্র খ্যাতসুরসম্রাট’ ওস্তাদ আলাউদ্দিন খাঁ। তাঁর ৫৩তম মৃত্যুবার্ষিকীআজ ৬ সেপ্টেম্বর শনিবার।১৮৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরেরশিবপুর গ্রামে আলাউদ্দিন খাঁর জন্ম। ১৯৭২ সালের এইদিনে ১১০ বছর বয়সে এই কিংবদন্তি ভারতের মাইহারে মারা যান।
তাঁর ৫৩তম মৃত্যুবার্ষিকীতে এবারও জেলা সদরও নবীনগরের শিবপুরে তাঁর স্মরণে প্রশাসনসহ বিভিন্নসংগঠন দোয়া মাহফিল, আলোচনাসভা ও
সাংস্কৃতিকঅনুষ্ঠানের আয়োজন করেছে।ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মভূমি শিবপুর ও জেলা সদরে রেখে যাওয়া তাঁর আরেকটি বাড়িতে স্থাপিত ‘সুরসম্রাট দ্য আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন’ এ নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা হয়।
আরও পড়ুন…সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী
তারা দুঃখ করে জানায়, সংগীত জগতের এই কিংবদন্তি সংগীতে বিশ্বভুবনজয় করলেও নিজ জন্মভূমিতে এখনো রয়ে গেছে চরম অবহেলিত ও উপেক্ষিত।
তাঁর মৃত্যুর ৫৩ বছর পরও তাঁর স্মৃতি সংরক্ষণে নেওয়া উদ্যোগ তেমন চোখে পড়ার মতো নয়, দেখা যায়, বিশ্বখ্যাত এই সংগীতজ্ঞের ঐতিহাসিক বাড়িটি এখন অবহেলা ও অযত্নে কর্দমাক্ত জলাবদ্ধ অবস্থায় অত্যন্ত নোংরা পরিবেশে অনেকটা ‘ছাড়াবাড়ি’র আদলে সুনসান নীরবতায় পড়ে ৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
ওস্তাদ আলাউদ্দিন খাঁ থাকতে দেখতে যায়। বাড়িটির মাঝখানে থাকা পুরো উঠোনটি অত্যন্ত নোংরা, দুর্গন্ধযুক্ত পানিতে জলাবদ্ধ অবস্থায় ভাসছে।b এবিষয়ে ওস্তাদ আলাউদ্দিনখার ভাইয়ের ছেলে একুশেপদকপ্রাপ্ত উপমহাদেশেরপ্রখ্যাত সংগীত পরিচালকশেখ সাদী খান বলেন, ‘বড়জেঠা (সুরসম্রাট) প্রায় ২০০রকমের নানা বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন ।
তবে তিনিসরোদ শিল্পী’ হিসেবে গোটা পৃথিবীতে সুনাম ও পরিচিতিঅর্জন করেছেন। তিনি নিজ জন্মভূমিতে এখনো রয়ে গেলেন উপেক্ষিত, চরম অবহেলিত।
এমনকি বিশ্বসংগীতদরবারে তাঁকে সেভাবে তুলে ধরার জন্যও সরকারের তেমনকোনো উদ্যোগ দেখি না আমরা যা খুবই কষ্টদায়ক, পীড়াদায়ক!’জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, “শিবপুরেআশির দশকে সরকারের নেওয়া ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁকমপ্লেক্স’ নির্মাণের সেই প্রকল্পটির কাজ শিগগিরই নতুন করেবাস্তবায়নের জন্য জেলা প্রশাসন পরিকল্পনা গ্রহণ করেছে।আশা করছি, খুব শিগগির জেলাবাসী সেটি দেখতে পাবে। স্হানীয়রা বলেন, এ ব্যাপারে গণমাধ্যমেরও ভূমিকা রয়েছে, কারণ তাদের লিখনিতে সংশ্লিষ্টদের টনক নড়বে হয়তো ।