নেপালে আটকা পড়েছে বাংলাদেশ ফুটবল দল

ইবাংলা.প্রেস | ক্রীড়াঙ্গন ডেস্ক | ৯ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে নেপালে গিয়ে আটকা পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্থানীয় পরিবহন সংকট ও রাজনৈতিক অস্থিরতার কারণে কাঠমান্ডু থেকে দলের দেশে ফেরার নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে।

ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতের ফ্লাইটে ঢাকায় ফেরার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু নেপালে চলমান বিক্ষোভ ও নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করে। ফলে দলটি বাধ্য হয়ে হোটেলে অবস্থান করছে।

আরও পড়ুন…দুদকের চার জেলায় এনফোর্সমেন্ট অভিযান, অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক প্রমাণ

বাংলাদেশ দলের ম্যানেজার জানান, “খেলোয়াড়রা নিরাপদে আছেন। তবে দ্রুত দেশে ফেরার ব্যবস্থা করতে আমরা বাংলাদেশ দূতাবাস ও এএফসি’র (এশিয়ান ফুটবল কনফেডারেশন) সঙ্গে যোগাযোগ করছি।

উল্লেখ্য, গত সপ্তাহে নেপালে অনুষ্ঠিত একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ। টুর্নামেন্ট শেষে ফেরার প্রস্তুতির সময় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ে দলটি।

ইবাংলা বাএ

আটকাপড়েছেফুটবলফুটবল দলবাংলাদেশ