জামালপুর ও মাদারীপুরে দুদকের অভিযানে দুর্নীতির প্রমাণ

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৮ সেপ্টেম্বর ২০২৫

দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা ও স্থানীয় প্রশাসনের দুর্নীতির অভিযোগে দুটি পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

অভিযান ০১ (জামালপুর):

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর থেকে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়।

টিম ছদ্মবেশে হাসপাতালের কার্যক্রম ও ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলে সেবার মান, খাদ্যের মান এবং প্যাথলজি সেবার মান যাচাই করে। হাসপাতালের পয়ঃনিষ্কাশন ও সার্বিক পরিচ্ছন্নতা সরেজমিনে পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিকনির্দেশনা দেওয়া হয়।

এছাড়া রোগীদের জন্য ডায়েট স্কেল অনুযায়ী খাবার সরবরাহ হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয় এবং প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত তথ্য বিশ্লেষণ শেষে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

আরও পড়ুন…নতুন করে দুদক চেয়ারম্যানের পিএস পরিচয়ে ০১৬০২১২৪৮৪৭ থেকে ফোন দিয়ে প্রতারণা

অভিযান ০২ (মাদারীপুর):

মাদারীপুরের রাজৈর পৌরসভায় পৌরকর আত্মসাৎ, হয়রানি, ঘুষ বাণিজ্য এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুর থেকে আরেকটি অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে রাজৈর পৌরসভার কর আদায়কারীর বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক আলামত পাওয়া যায়। একই সঙ্গে রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কম্পিউটার অপারেটর কাম মুদ্রাক্ষরিকের বিরুদ্ধে আগত অভিযোগের সত্যতা মিলেছে।

এছাড়া দেখা যায়, ৬৮ নং সাফেয়া শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোনো লিখিত অফিস আদেশ ছাড়া শিক্ষা অফিসে ডাটা এন্ট্রির কাজে নিযুক্ত রয়েছেন, যা দায়িত্ব পালনের সঙ্গে সাংঘর্ষিক।

ইবাংলা বাএ

অভিযানেদুর্নীতিরপ্রমাণ