বাংলাদেশের আবাসন খাত দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় জর্জরিত। আর্থিক মন্দা, অপপ্রচার এবং কিছু ডেভেলপার কোম্পানির অনিয়ম এই খাতকে বড় ধরনের সংকটে ফেলেছে।
বহু প্রতিষ্ঠান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শেষ না করায় অসংখ্য ফ্ল্যাট ক্রেতা বছরের পর বছর ভোগান্তির শিকার হয়েছেন। অনেক প্রকল্প অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে, যার ফলে গ্রাহকদের আস্থা মারাত্মকভাবে নড়বড়ে হয়ে পড়েছে।
তবে এই ধসের ভেতরেও কিছু প্রতিষ্ঠান ব্যতিক্রম হয়ে উঠেছে। যারা সময়মতো কাজ শেষ করে গ্রাহকের কাছে আস্থা ও বিশ্বাস ধরে রাখতে সক্ষম হয়েছে। তাদের মধ্যে অন্যতম মাস্টার পিচ ডেভেলপার্স লিমিটেড।
রাজধানীর হজ ক্যাম্প ও আশকোনা পানির পাম্প এলাকার চলমান প্রকল্প ‘আসাদ আলী প্যালেস’ এখন আলোচনায়। এই প্রকল্প সরেজমিনে পরিদর্শনকালে কোম্পানির পরিচালক মো. জসিম উদ্দিন বলেন,আবাসন বাণিজ্যের অবস্থা এখন সত্যিই খারাপ।
তবুও আমরা ইতোমধ্যে আটটি প্রকল্প সম্পন্ন করেছি এবং যথাসময়ে ক্রেতাদের হাতে ফ্ল্যাট হস্তান্তর করেছি। দেশের পরিস্থিতি যেমনই হোক, আমরা গ্রাহকের সাথে করা প্রতিশ্রুতি রক্ষা করতে বদ্ধপরিকর। ইনশাআল্লাহ, আসাদ আলী প্যালেসও নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে এবং বুকিংধারীরা যথাসময়ে ফ্ল্যাট পেয়ে যাবেন।
আরও পড়ুন…বাংলাদেশের প্রয়োজন ১৩৬ রান ফাইনালে যেতে
স্থানীয় বাসিন্দা ও গ্রাহকদের বক্তব্যেও মিলেছে একই আস্থা। কেউ কেউ জানিয়েছেন, শুরুতে কিছুটা শঙ্কা থাকলেও প্রতিষ্ঠানটির পূর্ববর্তী প্রকল্পগুলো দেখে তারা এখন নিশ্চিন্ত। আশকোনা এলাকায় মাস্টার পিচ ডেভেলপার্স ইতোমধ্যে একাধিক ভবন যথাসময়ে হস্তান্তর করায় তাদের সুনামও বেড়েছে।
আবাসন খাতের অন্যান্য উদ্যোক্তাদের অভিমতও প্রায় একই রকম। তাদের মতে, ব্যবসায় মন্দা কাটিয়ে উঠতে হলে গ্রাহকের আস্থা ধরে রাখাই একমাত্র পথ। একজন সিনিয়র ডেভেলপার বলেন, “যারা প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে, তারাই আগামী দিনে টিকে থাকবে। বাজারে স্থিতি ফিরে আসবে শুধু সৎ ও দায়িত্বশীল প্রতিষ্ঠানের হাত ধরে।
সব মিলিয়ে, আবাসন বাণিজ্যে যখন মন্দা আর অনিশ্চয়তা ঘনিয়ে এসেছে, তখন মাস্টার পিচ ডেভেলপার্স লিমিটেডের মতো প্রতিষ্ঠানগুলোই নতুন করে ভরসার আলো দেখাচ্ছে। তাদের প্রতিশ্রুতি আর সময়নিষ্ঠ কাজ গ্রাহকদের মনে আবারও আস্থা ফিরিয়ে আনছে।