নবীনগরে দুর্দিনে দলের পাশে থাকা কেন্দ্রীয় নেতা তকদির হোসেন মো.জসীমকে গণ-সংবর্ধনা প্রদান

জ ই বুলবুল

নবীনগরে বিএনপির দুর্দিনে দলের পাশে থাকা কেন্দ্রীয় নেতা তকদির হোসেন মো.জসীমকে গণ-সংবর্ধনা প্রদান দেয়া হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহামেদপুর গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও কেন্দ্রীয় বিএনপির বিশিষ্ট নেতা তকদির হোসেন মোঃ জসীমকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার ৫ অক্টোবর বিকেলে উপজেলার আহামেদপুর বালুর মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে মোঃ বাহারুল আহমেদ রবিন্সের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-০৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তকদির হোসেন মোঃ জসীম।

প্রধান অতিথির বক্তব্যে তকদির হোসেন মোঃ জসীম বলেন,“তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এই ৩১ দফা বাস্তবায়নই পারে দেশকে স্বৈরাচার, অন্যায় ও দুর্নীতির অন্ধকার থেকে মুক্ত করতে।

এই কর্মসূচির লক্ষ্য শুধু সরকার পরিবর্তন নয়, বরং একটি জবাবদিহি মূলক, জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আমরা নবীনগর থেকে শুরু করে সারা দেশে তারেক রহমানের এই কর্মসূচি বাস্তবায়নে মাঠে থাকবো ইনশাআল্লাহ।

আরও পড়ুন…দুদকের সারাদেশে অভিযান: অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির প্রমাণ

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আমিরুল ইসলাম আমির, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ বশির আহমেদ, উপজেলা বিএনপির সদস্য মাইনুদ্দিন গাজী, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল উদয়, ছাত্রদল নেতা মোজাম্মেল হক রাজু, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রিমন, ছাত্রদল নেতা ফয়েজ আহমেদ প্রমুখ।নুরুল আলমেরসঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান সুজন সহ আরো অনেকে।

শেষে বক্তারা বলেন, “নবীনগরের রাজনীতিতে তকদির হোসেন মোঃ জসীম একজন অত্যন্ত জনপ্রিয় ও সৎ ব্যক্তিত্ব। তিনি পরিচ্ছন্ন, নীতিবান এবং দুর্নীতিমুক্ত নেতা, যিনি বিএনপির দুর্দিনে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছেন দলের জন্য।

এমন মানুষই তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের প্রকৃত সৈনিক।” দলমত নির্বিশেষে এমন একজন পরিচ্ছন্ন নেতা নবীনগর আসনে নমিনেশন দরকার বলে বক্তারা মন্তব্য করেন।যিনি দলের কান্ডারী হয়ে সুদীর্ঘ সময় ধরে নেতা-কর্মীদের সুসংগঠিত করে রেখেছেন। তার অবদান অনস্বীকার্য।

ইবাংলা বাএ

গণ-সংবর্ধনাপ্রদানমো.জসীমকে