জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্ব প্রথমবারের মতো “তথ্যের অখণ্ডতা” বা Information Integrity–কে অগ্রাধিকার দিয়ে যুগান্তকারী একটি আন্তর্জাতিক ঘোষণায় স্বাক্ষর করেছে।
COP30-এ উদ্বোধিত Global Initiative for Information Integrity on Climate Change–এর অধীনে ঘোষণাপত্রটি জলবায়ু-সংক্রান্ত বিভ্রান্তি এবং ভুল তথ্য মোকাবেলায় বিশ্বব্যাপী সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করবে।
ঘোষণাপত্রে এখন পর্যন্ত ১৩টি দেশ যোগ দিয়েছে—ব্রাজিল, কানাডা, চিলি, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন, উরুগুয়ে, বেলজিয়াম, কানাডা, ফিনল্যান্ড ও জার্মানি।লুলা দা সিলভার কড়া বার্তা উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেন,
জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের হুমকি নয়—এটি বর্তমানের বাস্তব ট্র্যাজেডি। অন্ধবিশ্বাস, ভুল তথ্য ও অস্বীকারবাদকে এবার পরাজিত করার সময় এসেছে।
আরও পড়ুন…কপ৩০–এ স্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু অভিযোজন আজকের কেন্দ্রবিন্দু
গুতেরেস: ‘সত্য বলার পথ বন্ধ করা যাবে না জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন—বিজ্ঞানী, সাংবাদিক, গবেষকদের কখনও সত্য বলার ভয় থাকা উচিত নয়। ভুল তথ্য, অনলাইন হয়রানি এবং পরিবেশগত ভুল প্রচারের বিরুদ্ধে বিশ্বকে একসঙ্গে দাঁড়াতে হবে।
UNESCO মহাপরিচালকের উদ্বেগ
UNESCO–এর মহাপরিচালক অড্রে আজোলে বলেন:
জলবায়ু সংকট মোকাবেলায় নির্ভরযোগ্য তথ্য হলো অস্ত্র। আমরা সেইসব সাংবাদিক ও গবেষকদের সুরক্ষা দেব যারা জীবন ঝুঁকি নিয়ে সত্য উদঘাটন করেন।”
ঘোষণাপত্রে যে পাঁচটি মূল প্রতিশ্রুতি
ঘোষণাপত্র অনুযায়ী দেশগুলো অঙ্গীকার করেছে—
জলবায়ু তথ্যের সত্যতা ও অখণ্ডতা নিশ্চিত করা, বৈচিত্র্যময় ও স্বাধীন মিডিয়া ইকোসিস্টেমকে সমর্থন করা, UNFCCC–এর কর্মসূচিতে তথ্য অখণ্ডতাকে অন্তর্ভুক্ত করা, সবার জন্য সঠিক ও প্রমাণভিত্তিক তথ্যের প্রবেশাধিকার নিশ্চিত করা, ভুল তথ্য ও অনলাইন হামলা থেকে গবেষক–সাংবাদিকদের সুরক্ষা দেওয়া
গ্লোবাল ফান্ড প্রথমবার প্রকল্প অনুমোদন দিল এই উদ্যোগের অধীনে গঠিত Global Fund for Information Integrity on Climate Change ইতোমধ্যে ১০০ দেশের ৪৪৭টি প্রস্তাব পেয়েছে। ব্রাজিল সরকারের ১ মিলিয়ন মার্কিন ডলার প্রাথমিক তহবিল দিয়ে গ্লোবাল সাউথসহ বিভিন্ন অঞ্চলে প্রথম দফার প্রকল্পে অর্থায়ন শুরু হয়েছে।