ককটেল বিস্ফোরণ দুদকের প্রধান কার্যালয়ের সামনে

ইবাংলা.প্রেস | ইবাংলা ডেস্ক | ২৭ নভেম্বর ২০২৫

রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৭টার পর এ ঘটনা ঘটে।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন…জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ”দ্যা চেস্ট এন্ড হার্ট এসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে বিশ্ব সিওপিডি দিবস পালিত

তিনি বলেন, দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা নেই।যারা ঘটনা ঘটিয়েছেন তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানান গোলাম ফারুক।

ইবাংলা বাএ

কার্যালয়েরদুদকেরপ্রধানসামনে