স্পিকারের স্ত্রীর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৮ মার্চ ২০২৬

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক ও ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, দিলারা হাফিজ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। দেশের শিক্ষা খাতের প্রসারে এবং প্রশাসনিক দক্ষতায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ এক যোগ্য অভিভাবককে হারালো।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সম্পর্কে স্মৃতিচারণ করে মোঃ আমিনুল হক বলেন, শ্রদ্ধেয় হাফিজ উদ্দিন আহমদ শুধু একজন সফল রাজনীতিবিদ ও সংসদ অভিভাবকই নন, তিনি ছিলেন আমাদের দেশের ফুটবলাঙ্গনের এক কিংবদন্তি।

আরও পড়ুন…জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী মারা গেছেন

তিনি বিভিন্ন প্রতিযোগিতায় ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সম্মিলিত বিশ্ববিদ্যালয় দলের অধিনায়কত্ব করেন। তিনি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি। তাঁর সহধর্মিণী হিসেবে দিলারা হাফিজ প্রতিটি চড়াই-উতরাইয়ে তাঁকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন।

এই শোকাবহ মুহূর্তে আমি তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।প্রতিমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ইবাংলা বাএ

মারাস্ত্রীস্পিকারের