বিশ্বকাপের নিজের উদ্বোধনী ম্যাচে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। দুর্দান্ত পারফরম্যান্সের পরও সমালোচনায় ভাসছেন এই কিংবদন্তি ফুটবলার। যার নেপথ্যে রয়েছে একটি ফাউল।
ঘটনাটি ঘটে প্রতিপক্ষ ডিফেন্ডার আইসা মান্দির সঙ্গে বল দখলের লড়াইয়ের সময়। সেই মুহূর্তে মেসির পা বাড়ানো ট্যাকলে মান্দি পড়ে যান। তবে ম্যাচের রেফারি পোল্যান্ডের সাইমন মারচিনিয়াক কোনো কার্ড না দেখিয়ে কেবল মৌখিক সতর্কতা দিয়ে খেলা চালিয়ে যান।
ম্যাচের ৩২তম মিনিটের এই ঘটনা এখন ফুটবল মহলে চলছে তীব্র আলোচনা। এবার সেই তালিকায় যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার বর্তমান কোচ হুগো ব্রোস। তার মতে সেই ফাউলটা নিয়ে অন্তত ভিএআর এ দেখা উচিত ছিল।
আরও পড়ুন…প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ চীনের রাষ্ট্রদূতের
দক্ষিণ আফ্রিকার ফুটবলার থেম্বা জোয়ানে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড পান। পরবর্তী ফিফার শৃঙ্খলাজনিত কমিটি তাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়।
হুগো ব্রোস দুটো ঘটনাকে সামনে টেনে এনে বলেন, থেম্বার লাল কার্ডটি ছিল অতিরিক্ত। আমার কাছে অতটা মনে হয়নি যখন আমি দেখি মেসিকে আলজেরিয়ার বিপক্ষে ফাউলে কোন কার্ড দেওয়া হয় না।
আমি একেবারেই একমত নই।মেসির ফাউলটাতে এমনকি ভিএআর-এ একবারও চেক করা হয়নি।মেসির ফাউলটি ভিএআরে চেক করার কথা বললেও মেসিকে লাল কার্ড দেওয়া হোক এমনটাও চাননি এই বেলজিয়ান কোচ।
হুগো ব্রোস আরো যোগ করেন, আমি চাই না তাকে লাল কার্ড দেওয়া হোক কারণ মাঠে তার মত কিংবদন্তী খেলোয়াড়ের থাকা দরকার আছে কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কি? আমার কাছে খুব হতাশাজনক মনে হয়েছে যখন থেম্বাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।