সংসদের তৃতীয় অধিবেশন সমাপ্ত

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১০ সেপ্টেম্বর ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। ৯ কার্যদিবস চলা এই অধিবেশনে মোট ছয়টি বিল উত্থাপন করা হয় এবং তার প্রতিটিই পাস হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতির পক্ষে অধিবেশন সমাপনী সংক্রান্ত ঘোষণা পাঠের মাধ্যমে তৃতীয় অধিবেশনের সমাপ্তি টানেন।

আরও পড়ুন…র‍্যাব বিলুপ্ত, নতুন বাহিনী এসআরবির বিল পাস

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সমাপনী ঘোষণা দেন।এর আগে গত ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছিল।

আইন প্রণয়ন কার্যক্রমের পাশাপাশি এ অধিবেশনে ৩টি বিশেষ কমিটিসহ ৪৮টির বেশি সংসদীয় কমিটি গঠন ও পুনর্গঠন করা হয়েছে। একই সঙ্গে সংসদীয় কার্যপ্রণালির নানা বিধির আওতায় সংসদ সদস্যরা জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে নোটিশ জমা দেন।

এর মধ্যে ৬৮ বিধিতে পাওয়া ৭টি নোটিশের মধ্যে ২টি গৃহীত ও আলোচিত হয়।৭১ বিধিতে আসা ১৫টি নোটিশের মধ্যে ১৪টির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া ৭১ক বিধিতে দুই মিনিটের বক্তব্য প্রদানের জন্য ১২৪টি নোটিশ পাওয়া যায়।অধিবেশনে ১৪৭ বিধিতে প্রাপ্ত ২টি নোটিশের মধ্যে একটির ওপর আলোচনা অনুষ্ঠিত হয় এবং ৩০২ বিধিতে একটি নোটিশ উত্থাপিত হয়।

সংক্ষিপ্ত এই অধিবেশনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য মোট ১৪৪টি প্রশ্নের নোটিশ দেওয়া হলেও তিনি ১৫টির উত্তর দেন। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য আসা ২ হাজার ৬৭৬টি নোটিশের বিপরীতে ১ হাজার ৬৭৮টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।

ইবাংলা বাএ

অধিবেশনতৃতীয়সমাপ্তসংসদের