ব্রাউজিং শ্রেণী
লীড
বাস-ট্রেন সংঘর্ষ, নিহত ৩
নারায়ণগঞ্জ সদর উপজেলার রেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সঙ্গে সংঘর্ষে বাসের তিন যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনাকবলিত বাসের উদ্ধারকাজ চলছে।
রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…
ভোটকেন্দ্রে সাংবাদিকদের হুমকি দিল পুলিশ
কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদিঘি ইউনিয়নের একটি ভোটকেন্দ্র থেকে সাংবাদিকদের বের হয়ে যেতে নির্দেশ দিয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। একপর্যায়ে তিনি বলেছেন, কেন্দ্র না ছাড়লে সাংবাদিকদের আটক করা হবে।
রোববার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার…
এসএসসির ও সমমানের ফল প্রকাশ ৩০ ডিসেম্বর
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।আগামী ২৮ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যেকোন দিন পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে। তবে চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত হয়নি।খুব শিগগির ফলাফল…
আ. লীগ নেতা হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার নাটাই দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক হত্যা মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে ঢাকার…
প্রকাশ্যে নৌকার ভোট দিতে বাধ্য করার অভিযোগ
নারায়ণগঞ্জের আড়াইহাজার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রে নৌকা প্রতীকে প্রকাশ্যে ভোট দিতে ভোটারদের বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ওই ইউপির স্বতন্ত্র প্রার্থী ফাইজুল…
করোনায় প্রায় ৫৫ লাখ মৃত্যু
করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৪ লাখ ৮১ হাজার ৮৪১ জন আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯০৭ জন। সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৫ হাজার ৮০৩ জন। রোববার (২৬ ডিসেম্বর) করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট…
প্রকাশ্যে নৌকায় সিল মারা নিয়ে সংঘর্ষ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উত্তর চর পুখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে নৌকার পক্ষে প্রকাশ্যে সিল মারার ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে অন্তত দুই ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।
রোববার…
দুর্ভোগ চলবে ২০৫০ সাল পর্যন্ত
গাড়ির ব্যস্ততম সড়কগুলোর একটি মিরপুর-ফার্মগেট-মতিঝিল সড়ক। ২০১৭ সালে এ সড়কে শুরু হয় মেট্রোরেলের নির্মাণ কাজ। শুরুর পর থেকে দিন যত গড়িয়েছে, তত বেড়েছে মানুষের দুর্ভোগ। সংকুচিত হয়ে যাওয়া রাস্তা, ফেলে রাখা নির্মাণসামগ্রী আর খোঁড়াখুঁড়িই এ…
লঞ্চ মালিকসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
লঞ্চে আগুনের ঘটনায় এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হাম জালাল শেখসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় বরগুনা মুখ্য বিচারিক হাকিম আদালতে আইনজীবীর মাধ্যমে মামলার আবেদন করেন।
আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আবেদন…
মার্চ-এপ্রিলে করোনার তৃতীয় ঢেউয়ের শঙ্কা
বিশ্বের একশোর বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে সংক্রমণ পরিস্থিতি ক্রমেই নাজুক হচ্ছে। করোনা ভাইরাসের এ ধরন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে কোভিড নাইনটিনের তৃতীয় ঢেউয়ের আশংকা করছেন…
জাতীয় প্রেস ক্লাবে রিয়াজউদ্দিনকে শ্রদ্ধা
একুশে পদকপ্রাপ্ত জ্যেষ্ঠ সাংবাদিক, দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদের মরদেহ জাতীয় প্রেসক্লাবে নেওয়া হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তার লাশবাহী অ্যাম্বুলেন্স প্রেসক্লাব চত্বরে পৌঁছায়। এরপর সেখানে তার প্রথম…
চতুর্থ ধাপের ইউপি ভোটগ্রহণ শুরু
চতুর্থ ধাপের ইউপি ও পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলছে ভোট। এবার ৮৩৮টি ইউনিয়ন পরিষদ ও তিনটি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৩৮টি ইউনিয়ন পরিষদ ও তিন পৌরসভার ভোটগ্রহণ…
ভোটের অপেক্ষায় ৮৩৬ ইউপি
ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দেশের ৮৩৬টি ইউপিতে ভোট হচ্ছে রোববার (২৬ ডিসেম্বর)। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে ৩৮টি ইউপিতে ইভিএমে ভোটগ্রহণ হবে। বাকিগুলোয় ভোট নেয়া হবে ব্যালটের মাধ্যমে।
এই নির্বাচন…
বানান ভুলের ক্ষমা চেয়েছে আয়োজকরা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের আয়োজনে বানান ভুলের জন্য তুমুল সমালোচনার মুখে আয়োজকরা ক্ষমা চেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। যেহেতু ভুলের জন্য ক্ষমা চেয়েছেন, আর কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হবে…
ই-কমার্সের ফাঁদে ২০২১ সাল
গোটা পৃথিবী ডিজিটাল হচ্ছিল। মানুষও ধীরে ধীরে অনলাইন প্লাটফর্মের ওপর নির্ভর হতে শুরু করছিল। ঠিকই তখনই পৃথিবীর ওপর নেমে আসে করোনার কালো থাবা। এই থাবায় যখন গোটা পৃথিবীর মানুষ অসহায়- তখন আগের চেয়ে দ্রুতগতিতে কাজ শুরু করে ই-কমার্স শপগুলো।…
লঞ্চে ত্রুটি পেয়েছে তদন্ত দল
ঝালকাঠির সুগন্ধা নদীতে পুড়ে যাওয়া এমভি অভিযান-১০ লঞ্চের ফিটনেস ঠিক থাকলেও ইঞ্জিনের ত্রুটি পাওয়া গেছে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত দল। শনিবার (২৫ ডিসেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করে লঞ্চটিতে প্রাথমিক ত্রুটি খুঁজে পেয়েছেন সাত সদস্যের…
কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
সিরাজগঞ্জের কামারখন্দ, শাহজাদপুর ও চৌহালী উপজেলার চতুর্থ ধাপে আগামীকাল রোববার (২৬ ডিসেম্বর) ২১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সকল নির্বাচনী সরঞ্জাম।
সকাল থেকে কামারখন্দ,…
‘এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে’
বিদেশ থেকে টাকা এনে অনেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শনিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় জুমবাংলা…
লঞ্চে আগুন ও প্রাণহানির ঘটনায় মামলা
বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় ঝালকাঠি সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে মামলাটি করেন ৭ নং পোনাবালিয়া ইউনিয়নের গ্রামপুলিশ সদস্য জাহাঙ্গীর হোসেন।
বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার…
৩০ বেওয়ারিশ লাশের গণকবর
ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে বরগুনায় আনা বেওয়ারিশ ৩০ জনের জানাজা সম্পন্ন হয়েছ। শনিবার (২৫ ডিসেম্বর) বেলা সোয়া এগারোটায় বরগুনা সার্কিট হাউজ সংলগ্ন ঈদগাহ মাঠে এই জানাজা নামাজ অনুষ্ঠিত…