ব্রাউজিং শ্রেণী

অর্থ-বাণিজ্য

‘বিশ্ব জিডিপিতে বাংলাদেশ ৩১তম’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন,বিশ্বে জিডিপির ক্রমিক হিসাবে বাংলাদেশ ৩১তম অবস্থানে রয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড…

রবি মৌসুমে চাষকৃত সাত টন মধু উৎপাদন

নাটোর জেলায় রবি মৌসুমে চাষকৃত সরিষার আবাদি জমি থেকে সাত টন মধু উৎপাদন করা হয়েছে। উৎপাদিত এ মধুর আর্থিক মূল্যমান প্রায় ২৮ লাখ টাকা। কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, সরিষার আবাদি জমিতে এবার দেড় হাজার মৌ-বক্স স্থাপন করা হয়। এসব মৌ-বক্স…

হরিণ-ময়ূর বেচে চিড়িয়াখানার আয় কোটি টাকা

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে দুই ধাপে বন্ধ রাখা হয় জাতীয় চিড়িয়াখানা। এতে অনুকূল পরিবেশ পেয়ে সেখানে হরিণ ও ময়ূরসহ অন্যান্য প্রাণীর সংখ্যা বেড়েছে। তার মধ্যে থেকে ১৩ মাসে হরিণ ও ময়ূর বিক্রি শুরু করে ১ কোটি ৩৪ লাখ টাকা আয় করেছে চিড়িয়াখানা…

মুরগির দাম কমলেও চড়া দাম সবজির

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কমেছে ব্রয়লার মুরগির দাম। তবে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি সব ধরনের সবজিও চড়া দামে বিক্রি হচ্ছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানী উত্তরার আজমপুর কাঁচা বাজার, হাজী ক্যাম্পের…

সপ্তাহের ব‍্যবধানে বাড়ল সবজি ও তেলের দাম

ফের বাড়ল সবজি ও ভোজ‍্য তেলের দাম। তবে কমেছে বেশ কিছু পণ‍্যের দাম। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজারে প্রতি কেজি সবজিতে ৫ থেকে ১০ টাকা দাম বেড়েছে। বেশির ভাগ সবজির দাম ৪০ টাকার বেশি। প্রতি পিস…

আরেক ধাপ বৃদ্ধি পেল এলপিজি গ্যাসের দাম

তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ৬২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে, এখন ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ২৪০ টাকা। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এক…

পণ্য রফতানিতে প্রবৃদ্ধি ৪১ শতাংশ

গত জানুয়ারিতে ৪৮৫ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে, যা গতবছরের প্রথম মাসের তুলনায় ৪১ দশমিক ১৩ শতাংশ বেশি। বুধবার (২ ফেব্রুয়ারি) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ডেটা থেকে এ তথ্য জানা গেছে। ডেটা অনুসারে, চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে রফতানি আগের…

বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসরের পর্দা নামছে আজ। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রে সোমবার (৩১ জানুয়ারি) মাসব্যাপী এ মেলা শেষ হচ্ছে। প্রথমবারের মতো রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী…

বিশ্ববাজারে কমেছে সোনার দাম

এক সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে কমেছে সোনার দাম। একই সঙ্গে রুপা ও দামি ধাতু প্লাটিনামেরও দাম কমেছে। সোনার দাম গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় আড়াই শতাংশ কমেছে। রুপার দাম কমেছে প্রায় সাড়ে ৭ শতাংশ এবং প্লাটিনামের দাম কমেছে ২ শতাংশের ওপরে। গত…

বাজারে মুরগির দাম কমেছে

সপ্তাহের ব্যবধানে বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম কেজিতে কমেছে ১০ টাকা কমেছে। পাকিস্তানি কক বা সোনালি মুরগি দাম কমেছে কেজিতে ২০ টাকা পর্যন্ত। মুরগির দাম কমলেও সপ্তাহের ব্যবধানে সবজি, ডিম, মাছ, পেঁয়াজ, আলুর দাম অপরিবর্তিত রয়েছে। শুক্রবার (২৮…

৫৭৭ টাকার চেয়ার বিক্রি হল পৌনে ১৯ লাখে!

ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের পূর্ব সাসেক্সের ব্রাইটনে। সেখানে পুরাতন একটি চেয়ার মাত্র ৫৭৭ টাকায় কিনেছিলেন এক নারী। পরে সেই চেয়ারটি বিক্রি হয় পৌনে ১৯ লাখ টাকায়। জানা গেছে, চেয়ারটির প্রকৃত মূল্য সম্পর্কে জানতেন না দোকানদার। এটি দেখতে সাধারণ…

৯০ ডলার ছুঁলো প্রতি ব্যারেল তেলের দাম

প্রায় ৭ বছর পর অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৯০ মার্কিন ডলার ছুঁয়েছে বুধবার (২৬ জানুয়ারি)। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের উত্তেজনা বাড়ার পরিপ্রেক্ষিতে সরবরাহে বিঘ্ন ঘটতে পারে আশঙ্কায় তেলের দাম বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।…

আনুশকার সঙ্গে ৪৬৫ কোটি টাকার চুক্তি নেটফ্লিক্স-অ্যামাজনের

শাহরুখ খানের বিপরীতে ‘জিরো’ সিনেমায় অভিনয়ের পর থেকে সিনে পর্দায় নিজেকে গুটিয়ে রেখেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। তবে নিজের প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মজ’ চালু রেখেছেন তিনি; যেটি ২০১৩ সালে ভাই কর্নেশ শর্মাকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা…

একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চার হাজার ৬২১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।…

সাড়ে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এসব প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬২১ কোটি ৩৪ লাখ টাকা। এর মধ্যে সরকারিভাবে অর্থায়ন হবে ৩ হাজার ৫৫ কোটি ২১ লাখ টাকা। আর ১ হাজার ৫৬৬ কোটি টাকা আসবে বৈদেশিক…

ড. ইউনূসের ব্যাংক হিসাব তলব

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহম্মদ ইউনূসের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ব্যাংকগুলোকে চিঠি দিয়ে তার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ড. ইউনূসের…

সবধরণের তামাকজাত দ্রব্যে সুনির্দিষ্ট করারোপ

জনস্বাস্থ্য সুরক্ষায় ও সরকারের রাজস্ব আয় বৃদ্ধি করার লক্ষে সব ধরনের তামাকজাত দ্রব্যের ওপর সুনির্দিষ্ট হারে করারোপ করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। শনিবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার’স ক্লাবে ‘জনস্বাস্থ্য উন্নয়নে…

২২ জানুয়ারি ২০২২ মুদ্রার বিনিময় হার

বাংলাদেশের এক কোটিরও বেশি মানুষ পাড়ি জমিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে। প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থে সচল রয়েছে দেশের অর্থনীতির চাকা। বিদেশে পাড়ি জমানো এই প্রবাসীদের লেনদেনের সুবিধার্থে ২২ জানুয়ারি ২০২২ মুদ্রার বিনিময় হার ডেইলি-বাংলাদেশ…

স্কুল-কলেজ বন্ধ, বাণিজ্যমেলায় উপচে পড়া ভিড়!

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না…

ফের বেড়েছে সবজির দাম

সপ্তাহের ব‍্যবধানে রাজধানীর বাজারে আরেক দফা বেড়েছে সবজির দাম। তবে কমেছে ব্রয়লার মুরগি, টমেটো ও আলুর দাম। শুক্রবার (২১ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজারে বেড়েছে ফুলকপি, বাঁধাকপি, শসা ও বেগুনের দাম। প্রতি পিস…

Contact Us