ব্রাউজিং শ্রেণী
জাতীয়
স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির সংবর্ধনা
বাংলাদেশের ৫৩তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে সংবর্ধনার আয়োজন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার সহধর্মিনী রাশিদা খানম। রোববার বিকেলে বঙ্গভবনের লনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংবর্ধনা…
নতুন ডেঙ্গুরোগী নেই
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী হাসপাতালে ভর্তি হয়নি। রোববার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়নি। বর্তমানে…
৫৩তম স্বাধীনতা দিবসে কেক কাটলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
দেশের ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কেক কেটেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৬ মার্চ) বিকেলে বঙ্গভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে এ কেক কাটা…
মহান স্বাধীনতা দিবসে বিশ্ব নেতাদের শুভেচ্ছা
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ বিশ্ব নেতারা। এক বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট এ শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় ভ্লাদিমির পুতিন রাষ্ট্রপতি…
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে গণভবনে এসব স্মারক অবমুক্ত করেন তিনি।
আরও পড়ুন... ৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
এ সময় ডাক ও…
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৬ মার্চ) ভোর ৫টা ৫৭ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় দেয়া…
৫৩ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
২৬ মার্চ দেশের ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন। এরপর…
ইউক্রেনে বিধ্বস্ত ‘বাংলার সমৃদ্ধি’ পেল ২৩৭ কোটি টাকা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে গত বছরে বিধ্বস্ত বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ ২৩৭ কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজটি বীমা কোম্পানির কাছ থেকে ২ কোটি ২৪ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ পেয়েছে। বাংলাদেশি…
২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হানাদাররা এ দেশের মেয়েদের ওপর চালিয়েছিল পাশবিক অত্যাচার। এই ২৫ মার্চে রাতের অন্ধকারে নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে। তাই আমরা চাই ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাক। কারণ ক্ষতটা…
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে ভূমিকা রাখতে হবে
২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বিদেশে বাংলাদেশ মিশনসমূহসহ সংশ্লিষ্ট সকলকে ফলপ্রসূ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের এই…
স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। মহান স্বাধীনতা দিবস উদযান উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে-মুছে পরিস্কার করার পাশাপাশি সৌধ চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় পড়েছে রংতুলির আচড়। নানা রঙের বাহারি ফুলে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর।
আরও…
রাত সাড়ে ১০টায় অন্ধকারে থাকবে সারাদেশ
২৫ মার্চ, গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এই দিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। এ উপলক্ষ্যে শনিবার (২৫ মার্চ) রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশে অন্ধকার নামবে। পালিত হবে প্রতীকী ‘ব্ল্যাক আউট’।
আরও…
সারাদেশে তাপমাত্রা আরও বাড়বে
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন…
টেকসই পানি ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক অর্থায়নের আহ্বান
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আওতায় পানি বিষয়ক কর্মসূচি বাস্তবায়নে আন্তর্জাতিক অর্থায়ন বৃদ্ধির জন্য উন্নয়ন সহযোগী এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জাতিসংঘ পানি সম্মেলনে…
যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির সিদ্ধান্ত সরকারের
জাপান ও সুইজারল্যান্ডের পর এবার যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশটি থেকে এক কার্গো বা ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানি করা হবে। এতে খরচ হবে প্রায় ৫৭৯ কোটি টাকা। বৃহস্পতিবার (২৩…
গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই উন্নয়ন হচ্ছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৮ সালের নির্বাচনে জয়ী হয়ে একটানা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে। ’৭৫ সাল থেকে বার বার গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকতে পারেনি। রাজনীতি স্থিতিশীল থাকতে পারেনি। কাজে, বাংলাদেশ…
স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রদান করলেন প্রধানমন্ত্রী
৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী…
টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে কাজ করছে সরকার
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জাতিসংঘ ঘোষিত আবহাওয়া ও জলবায়ুসংক্রান্ত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ সরকার উচ্চ তাপমাত্রা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব…
মার্কিন রাষ্ট্রদূতের মধ্যাহ্নভোজে ওবায়দুল কাদের
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। তারা বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। বুধবার (২২ মার্চ) ঢাকাস্থ মার্কিন…
বাংলাদেশ এখন করোনামুক্ত: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশ এখন করোনামুক্ত। পাশাপাশি করোনায় এখন আর মৃত্যুর সংবাদ পাওয়া যায় না।
বিশ্ব টিবি (যক্ষ্মা) দিবস-২০২৩ উপলক্ষে বুধবার দুপুরে রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান…