টঙ্গীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় জেসমিন আক্তার শান্তা (৩১) নামে এক নারীর নিহত হয়েছেন।

Islami Bank

বুধবার দুপুরে টঙ্গীর বনমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জেসমিন পটুয়াখালীর বাউফল থানার মান্দরবন গ্রামের আজিজের মেয়ে।

আরও পড়ুন>>সচেতনতার মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: মেয়র আতিক

one pherma

পুলিশ জানায়, দুপুরে বনমালা এলাকায় রেললাইনে হাঁটছিলেন শান্তা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই কামাল হোসেন বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইবাংলা/এসআরএস 

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us