জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড়িয়ে তিনি এই দায় স্বীকার করেন এবং নিজ ইচ্ছায় রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে মামুন জানান, “আমি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আমি চাই, যারা এই অপরাধে জড়িত তাদের মুখোশ উন্মোচন হোক। তার এই স্বীকারোক্তিমূলক বক্তব্য প্রসিকিউশন ও আইনজীবীদের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন…নতুন করে ৬৯৪ বিজিবির সদস্যের শপথ গ্রহণ চট্টগ্রামে
এই মামলায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান বর্তমানে পলাতক বলে জানা গেছে।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অপর দুই বিচারক হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
ইবাংলা/ বাএ


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.