সফর বাতিল করে দেশে ফিরে আহতদের পাশে বিমান বাহিনী প্রধান

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২২ জুলাই ২০২৫, ঢাকা

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তুরস্ক সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তিনি তুরস্কের বিমানবন্দর থেকে দেশে ফেরার সিদ্ধান্ত নেন এবং ২২ জুলাই সকালে ঢাকায় পৌঁছান।

Islami Bank

আরও পড়ুন…ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

দেশে ফিরেই তিনি আহতদের দেখতে যান সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ। সেখানে আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

বিমান বাহিনী প্রধান বলেন, “সরকার আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরণের সহায়তা দিয়ে যাচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহযোগিতা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।”

বিমান বাহিনী প্রধান নিহত ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের জানাজা শেষে বাংলাদেশ বিমান বাহিনীর এ কে খন্দকার ঘাঁটিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

one pherma

তিনি আরো বলেন, “এই ভয়াবহ দুর্ঘটনায় আমরা যে মূল্যবান প্রাণ হারিয়েছি, তা কখনো পূরণ হবার নয়। আমি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সর্বদা তাঁদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছি।”

তদন্ত কমিটি গঠন ও গুজব প্রতিরোধে আহ্বান করে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ব্রিফিংয়ে জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও, তিনি দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান এবং গুজব বা অপতথ্য থেকে বিরত থাকার অনুরোধ রেন।“আইএসপিআর-এর মাধ্যমে নিহত ও আহতদের তথ্য নিয়মিতভাবে জানানোর কথাও বলেন তিনি।

তিনি মিডিয়া ও সচেতন নাগরিক সমাজকে এ ধরনের জাতীয় সংকটময় মুহূর্তে বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে দেশের ভাবমূর্তি রক্ষায় সহযোগিতা করার অনুরোধ জানিয়ে তিনি বলেন “এই মুহূর্তে আমাদের একসঙ্গে থাকতে হবে। সত্য তথ্য ছড়াতে হবে, গুজব নয়,”।

ইবাংলা/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us