নোয়াখালী ৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশি নাছিম আলী আখন্দ খসরু
ইবাংলা.প্রেস | বিশেষ প্রতিবেদক | ৩০ জুলাই ২০২৫
নোয়াখালী ৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন চান নাছিম আলী আখন্দ খসরু
নোয়াখালী-৩, জাতীয় সংসদের ২৭০নং আসন যা বেগমগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। ২০২৩ সালের তালিকা অনুযায়ী মোট ভোটার ৪,৭৩,০০৮ যেখানে পুরুষ ভোটার ২,৪৮,৭৭৫ নারী ভোটার ২,২৪,২৩২ জন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে চান বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সংগঠক ও গবেষক নাছিম আলী আখন্দ খসরু।
আরও পড়ুন…নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতে কাফকো’র সঙ্গে কেজিডিসিএল’র বিক্রয় চুক্তি স্বাক্ষর
ব্যবসা প্রশাসনে এমবিএ করা এই মানুষটি দীর্ঘ সময় ব্যাংকার এবং আর্থিক খাতের একজন পরামর্শ হিসেবে কাজ করেছেন দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে। নিজেদের প্রতিষ্ঠান নোভেনা গ্রুপের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন নাছিম আলী আখন্দ। রাজনৈতিক বিশ্লেষক হিসেবে ও তার রয়েছে বিশাল খ্যাতি।
পারিবারিকভাবে প্রায় শত বছরের ও বেশি সময় ধরে সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। বেগমগঞ্জ পৌরসভার পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন এবং দেশের বিভিন্ন জেলায় নানান উৎসব এবং দুঃখী মানুষদের যে কোনো সমস্যার সমাধানে এগিয়ে এসেছে তার পরিবার আর এভাবেই সাধারণ মানুষের প্রিয়জন হয়ে উঠেছেন তিনি।
এ জনপ্রিয়তা কাজে লাগিয়ে এলাকার পাশাপাশি দেশের উন্নয়নে নিজের সম্পৃক্ততা বাড়াতে চান এই মানুষটি। খসরুর ছাত্র রাজনীতির হাতে খড়ি শুরু ১৯৭৩ সালে। সে সময়ে(১৯৭৩-৭৪) চট্টগ্রাম সরকারি ইন্টারমিডিয়েট কলেজ ছাত্র সংসদে নির্বাচিত নেতা ছিলেন তিনি।১৯৭৭ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত হন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা বাস্তবায়নে একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করেছেন। ক্ষমতার পরিবর্তনে বারবার নির্যাতিত হয়েছেন দেশ ছাড়তেও বাধ্য হয়েছেন তিনি। আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনয়ন পেতে দলের স্থানীয় নেতাকর্মীসহ হাইকমান্ডের সাথে যোগাযোগ রেখে চলেছেন তিনি।
নোয়াখালীর বেগমগঞ্জ ৩ আসনের জনগণের উন্নয়নে নিজের কিছু লক্ষ্য তুলে ধরেন খসরু। বলেন দলের মনোনয়ন এবং নির্বাচিত হতে পারলে বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর পরিধিটা আরো অনেক বেশি বাড়াতে পারবেন তিনি। সামাজিক পরিবর্তনের মাধ্যমে মানুষের জীবনযাত্রার উন্নয়ন, ঘুনে ধরা মানসিকতার পরিবর্তন, মানবিক মূল্যবোধ ও সুখী সমৃদ্ধশালী আলোকিত সমাজ বিনির্মাণে জোর দেবেন সবার আগে। খসরু বলেন মানুষের মানসিকতার পরিবর্তন করতে পারলেই নিজেদের স্বার্থ ভুলে সবাই ঝাপিয়ে পড়বে মানব কল্যাণে।
এছাড়া সমাজের প্রতিটি স্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করা, সুশৃংখল সমাজ ব্যবস্থা, প্রতিটি গ্রাম ও ইউনিয়নের সকল শিক্ষালয়, উপাসনালয়, খেলার মাঠ, ক্লাব, জলাশয়, বনজ ও প্রাণিজ উদ্ভিদ সম্পদের সার্বিক উন্নয়ন সম্প্রসারণ রক্ষণাবেক্ষণ, পরিস্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্যসম্মত পরিবেশ সুরক্ষার সকল প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন আলী আখন্দ খসরু।
আরও পড়ুন…তিন জেলায় দুর্নীতির অভিযোগে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
এলাকার অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি করে কর্মসংস্থানের কার্যকরী উদ্যোগ, স্বাস্থ্য ও চিত্র বিনোদনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফার পাশাপাশি বিএনপি জোটের ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়ন ও জুলাই আগস্ট বিপ্লবের দীপ্ত শপথকে কাজে লাগিয়ে বিপ্লবীদের সকল আশা-আকাঙ্ক্ষাকে বাস্তব রূপ দেয়ার সংকল্প করেন এই নেতা। বলেন, দলের নেতকর্মী সহ সাধারণ জনগণকে সম্পৃক্ত করে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের পুনর্বাসন এবং তাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে।
জনগণের আশা আকাংখার স্বপ্নের সারথী হয়ে সব সময় পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ এ মানুষটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের একজন সৈনিক। এ জন্য তিনি জনগণকে সাথে নিয়ে এ আসনের বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হয়ে দলীয় নেতা কর্মীদের সুসংগঠিত করতে, রাজনৈতিক দলের পরিক্ষীত মানুষ হিসাবে স্থানীয় নেতা কর্মীদের সব ধরনের সহযোগিতা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন খসরু।
সরেজমিনে দেখা যায় মাঠের আন্দোলনে উপস্থিতির মধ্যেই নিজের কার্যক্রম সীমাবদ্ধ রাখেননি, দলের কর্মসূচী সফল করতে পারিবারিকভাবে নিয়মিত অর্থ ব্যয় করে চলেছেন তিনি। যেকোনো উৎসব কিংবা সুবিধা বঞ্চিত মানুষের দুঃখ দুর্দশায় পাশে থেকেছেন সব সময়। উপকারভোগীরা বলছেন নাছিম আলী আখন্দ খসরুর মতো একজন লোক যদি নেতা হিসেবে নির্বাচিত হয়ে আসতে পারেন তাহলে সমাজ এবং দেশের কল্যাণে তার যে অংশগ্রহণ সেটি আরো বৃহৎ আকারে করতে পারবেন।
ইতিমধ্যে দলের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সভা সমাবেশ করছেন সেই সাথে দলের কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করছেন নিয়মিত। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দল যদি তাকে এই আসনের যোগ্য প্রার্থী মনে করে দলীয় মনোনয়ন দেন তাহলে আসনটি খালেদা জিয়াকে উপহার দেবেন। তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষ প্রতিকের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতিও দেন নাছিম আলী আখন্দ খসরু।
এলাকার মানুষ বিশ্বাস করেন দলীয় মনোনয়ন পেলে তিনি এবং তার পরিবারের পরিচালিত সামাজিক কর্মকান্ডের গতি যেমন বাড়বে তেমনি দেশ ও জনগণের উন্নয়নের ধারা আরো বেশি ত্বরান্বিত হবে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.