এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত: আবুধাবিতে বাংলাদেশের সব ম্যাচ

ইবাংলা.প্রেস | শনিবার, ০২ আগস্ট ২০২৫ | ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপের ভেন্যু অবশেষে ঘোষণা করল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগেই জানা ছিল, এ বছর ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়া কাপের আসর। তবে এতদিন গ্যালারিভর্তি ভক্তদের মনে ছিল একটি প্রশ্ন—“বাংলাদেশের খেলা কোথায় হবে?” এবার সেই জল্পনার অবসান।

Islami Bank

এসিসি নিশ্চিত করেছে, এবারের এশিয়া কাপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দুই শহর— আবুধাবি ও দুবাইতে। ফাইনাল ম্যাচ হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশের ম্যাচগুলো কোথায়? বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে। টাইগারদের তিনটি গ্রুপ ম্যাচই আয়োজিত হবে আবুধাবিতে। ১১ সেপ্টেম্বর: বনাম হংকং, ১৩ সেপ্টেম্বর: বনাম শ্রীলঙ্কা, ১৬ সেপ্টেম্বর: বনাম আফগানিস্তান

গ্রুপ বিন্যাস ও অংশগ্রহণকারী দলসমূহ: গ্রুপ A: ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান, গ্রুপ B: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং

‘এ’ গ্রুপের সবগুলো ম্যাচ হবে দুবাইতে। ১০ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক আমিরাত ও ভারত। ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রতীক্ষিত ভারত-পাকিস্তান মহারণ।

one pherma

সুপার ফোর ও ফাইনাল: প্রথম পর্ব শেষে প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল যাবে সুপার ফোর পর্বে, যা শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। চূড়ান্ত ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর, দুবাইয়ে।

ভেন্যু বদলের পেছনের কারণ: মূলত ভারতের মাটিতে হওয়ার কথা ছিল এবারের আসর। কিন্তু ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তান ভারত সফরে অস্বীকৃতি জানায়। ফলস্বরূপ, নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নেওয়া হয়।

এশিয়া কাপের মাধ্যমে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ঝালিয়ে নিতে মরিয়া সকল দল। টাইগার ভক্তরা আশায় বুক বেঁধেছেন—এবার হয়তো বহু কাঙ্ক্ষিত শিরোপা ধরা দেবে বাংলাদেশের হাতে।

ইবাংলা.প্রেস ক্রীড়া বিভাগ থেকে নিয়মিত আপডেট পেতে চোখ রাখুন www.ebangla.press 

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us