ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল : ইসি সানাউল্লাহ

ইবাংলা.প্রেস | মাইনুল হোসেন পিন্নু | ০৭ আগষ্ট ২০২৫

ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

Islami Bank

বৃহস্পতিবার (০৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন…নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই সরকারের প্রথম ও প্রধান কাজ : প্রধান উপদেষ্টা

সানাউল্লাহ বলেন, ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। সেই অনুযায়ী ফেব্রুয়ারির আগেই ভোটগ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

one pherma

সভায় আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন, প্রবাসী ভোটারদের ভোটগ্রহণ পদ্ধতি, এবং প্রযুক্তির ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। নির্বাচনে ড্রোন ব্যবহার বিষয়ে প্রশ্নে ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনে কেউই, এমনকি গণমাধ্যমও ড্রোন ব্যবহার করতে পারবে না।

কমিশনের পক্ষ থেকেও এর প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে না। সিসিটিভি ক্যামেরা ব্যবহারের বিষয়ে তিনি বলেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে কমিশন এটি ব্যবহারে আগ্রহী।

প্রবাসী বাংলাদেশিদের ভোটগ্রহণ বিষয়ে সানাউল্লাহ বলেন, এবার প্রবাসীদের ভোট নেওয়া হবে পোস্টাল ব্যালটের মাধ্যমে। ভোটের অন্তত তিন সপ্তাহ আগে সংশ্লিষ্ট প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানো হবে। বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।
আর এতে কমিশন ও পোস্ট অফিস যৌথভাবে কাজ করবে।
ইবাংলা.প্রেস/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us