সাবেক ইসি মাহবুব তালুকদার মারা গেছে

নিজস্ব প্রতিবেদক:

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচনকে কেন্দ্র করে গণমাধ্যমে বিভিন্ন সময়ে শিরোনামে পরিণত হয়েছিলেন। নির্বাচন কমিশনের সাবেক এই বিজ্ঞ কর্মকর্তা আজ আমাদের মাঝে আর নেই।

Islami Bank

মাহবুব তালুকদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে আইরিন তালুকদার।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! রাজধানীর ইউনাউটেড হাসপাতালে আজ বুধবার দুপুর ১টায় তিনি ইন্তেকাল করেন।

one pherma

আইরিন তালুকদার জানায়,সকালে তার বাবার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। দুপুর ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে তার বড় ধরনের হার্ট অ্যাটাকের কথা জানান চিকিৎসক।

 আরও পড়ুন…….তারেক কানেকশন : আওয়ামী লীগে ভর করে হাশেম রেজার অস্বাভাবিক উত্থান

আইরিন জানান, শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দুই মাস চিকিৎসাধীন ছিলেন মাহবুব তালুকদার।

মাহবুব তালুকদার ১৯৪২ সালের ১৩ ফেব্রুয়ারি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি নবাবপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

মাহবুব তালুকদার কর্মজীবনের প্রারম্ভে দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা ও শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। তিনি তৎকালীন জগন্নাথ কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগে ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুজিবনগর সরকারের তথ্য মন্ত্রণালয়ে চাকুরিতে যোগ দেন।

পরবর্তীতে তিনি সরকারি চাকুরির ধারাবাহিকতায় বঙ্গবভনে ৫ বছর অবস্থানকালে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।১৯৭২ সালের ২৪ জানুয়ারি রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর বিশেষ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান।

আরও পড়ুন…চীন-ইউরোপ রেলপথ কিছু বন্দরকে লজিস্টিক কেন্দ্রে পরিণত করেছে 

এরপর রাষ্ট্রপতি মোহাম্মদউল্লাহর জনসংযোগ কর্মকর্তা হিসেবে কাজ করেন। শেখ মুজিবুর রহমানের সময় তিনি তার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে অতিরিক্ত সচিব হিসেবে চাকুরি থেকে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় অধিষ্ঠিত ছিলেন।

শিশু সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি ২০১২ সালে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন। ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারিতে মাহবুব তালুকদার, কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বাংলাদেশ নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ কর্তৃক নিয়োগ পান।

নির্বাচন কমিশনের সাবেক এই বিজ্ঞ কর্মকর্তা আজ আমাদের মাঝে আর নেই। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।

ইবাংলা/জেএন/২৪ আগস্ট,২০২২

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us