Sign in

Welcome, Login to your account.

Forget password?
Sign in

Recover your password.

A password will be e-mailed to you.

  • ৮:৪০ অপরাহ্ণ, রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা, বাংলাদেশ

Publisher Publisher - সত্য ও সুন্দরের পক্ষে popular online news

one pherma
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
    • বিএনপি
    • জাতীয় পার্টি
    • আওয়ামী লীগ
    • অন্যান্য
  • অর্থ-বাণিজ্য
  • গ্রাম বাংলা
    • খুলনা
    • চট্টগ্রাম
    • ঢাকা
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
  • আন্তর্জাতিক
    • আমেরিকা
    • ভারত
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • অস্ট্রেলিয়া
    • মধ্যপ্রাচ্য
  • ক্রীড়াঙ্গন
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • হলিউড
    • বলিউড
    • ঢালিউড
    • টেলিভিশন
    • সংস্কৃতি
    • অন্যান্য
  • আইন-অপরাধ
  • ধর্ম জীবন
    • ইসলাম
    • অন্য ধর্ম
  • আরও
    • আজব খবর
    • কৃষি ও প্রকৃতি
    • মিডিয়াওয়াচ
    • টিপস
    • নারী ও শিশু
    • ইবাংলা বিশেষ
    • প্রবাস বাংলা
    • ফিচার
    • ট্যুরিজম
    • টপ স্লাইড
    • স্লাইডার
    • ফটো গ্যালারী
    • সম্পাদকীয়
ebangla.press সত্য ও সুন্দরের পক্ষে
  • প্রচ্ছদ
  • অর্থ-বাণিজ্য
  • দেশে ৪ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপের মতো: বাণিজ্যমন্ত্রী

দেশে ৪ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপের মতো: বাণিজ্যমন্ত্রী

প্রকাশের সময় ৭:৩১ অপরাহ্ণ, ১৭ অক্টোবর, ২০২৩
শেয়ার

১৭ কোটির বাংলাদেশে প্রায় ৪ কোটি মানুষ আছেন, যাদের ক্রয়ক্ষমতা ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশের মানুষের মতো বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

Islami Bank

তিনি বলেছেন, ‘আমাদের দেশেও কিন্তু একটা অ্যাভেইল পিপল উচ্চবিত্ত হয়েছে। যেটা বলা হয়, আমাদের ১৭ কোটি মানুষের মধ্যে প্রায় ৪ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপের মানুষের সমান।’

আরও পড়ুন>> পরিস্থিতি শান্ত, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: ইসি সচিব

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি আয়োজিত ‘১৮তম জাতীয় ফার্নিচার মেলা-২০২৩’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, অনেক লড়াই-আন্দোলন-সংগ্রাম করে আমাদের এই প্রিয় দেশ স্বাধীন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের ফলে দেশ আজ বিশ্ববাসীর নিকট উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিভিন্ন উন্নয়ন সূচকে পাকিস্তানসহ পার্শ্ববর্তী অনেক দেশকে পিছনে ফেলে এগিয়ে গেছে। বিশ্বের যে কোনো প্রান্তে গেলেই বাংলাদেশের উন্নয়নের গল্প শোনা যায়, যা বাঙালি হিসেবে আমাদের জন্য অত্যন্ত গর্বের।

তিনি বলেন, ফার্নিচার শিল্পসহ যে কোনো টেকসই শিল্পের উন্নয়নের জন্য দেশে দক্ষ জনশক্তি তৈরি করার বিকল্প নেই। প্রশিক্ষিত জনবলের তৈরি দেশীয় ফার্নিচার বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক অর্জন করা সম্ভব।

one pherma

মন্ত্রী বলেন, বাংলাদেশের ফার্নিচার খাত খুব অল্প সময়ের মধ্যেই একটি শক্তিশালী খাতে রূপান্তরিত হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশে রপ্তানি হচ্ছে। বাংলাদেশের ফার্নিচারের যে কোয়ালিটি, ডিজাইন, আধুনিকতা; তা বিশ্বের যে কোনো দেশেরই নজর কাড়বে এবং নিতে আগ্রহী হবে।

টিপু মুনশি বলেন, তৈরি পোশাক শিল্পখাত আজকে যে অবস্থানে এসেছে, এটি একদিনে হয়নি। বর্তমানে ফার্নিচার থেকে ১১০-১২০ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি হচ্ছে বলে যে তথ্য দিচ্ছেন, তা এই অবস্থায় থাকবে না। এই খাতে বিগত ১০-১২ বছরে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, তাতে খুব শিগগিরই রপ্তানিতে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান ও সিইও এ এইচ এম আহসান, মাহবুবুল আলম, সভাপতি, এফবিসিসিআই এবং কে এম আকতারুজ্জামান, সভাপতি, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও পরিচালক এফবিসিসিআই।

ইবাংলা/এসআরএস

facebook sharing button

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X

Like this:

Like Loading…
শেয়ার FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestই-মেইলপ্রিন্ট

পুর্বের খবর

পরিস্থিতি শান্ত, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: ইসি সচিব

পরবর্তী খবর

দুমকিতে স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড

এই বিভাগের আরো খবর প্রতিনিধি থেকে আরো
লীড

হামে আরও ৩ শিশুর মৃত্যু

লীড

নীল আকাশের জন্য নির্মল বায়ুর আন্তর্জাতিক দিবসে জাতিসংঘ মহাসচিবের বার্তা

লীড

ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি

লীড

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা

Prev Next

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Islami Bank
Archives
September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    
.AJ Group

 

স্বত্ত্ব : Esha Multimedia 

সম্পাদক : ইস্রাফিল হাওলাদার

Esha Multimedia. কর্তৃক প্রকাশিত। ফোন : +৮৮০১৫৩১২৭২০৭৫
বার্তা : ebanglacorrespondent@gmail.com
সম্পাদকীয় : admin@ebangla.press

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Aug    
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms and Condition
  • About Us
  • Contact Us
© 2026 - ebangla.press সত্য ও সুন্দরের পক্ষে . All Rights Reserved.
Website Design: ebangla.press

Contact Us

Sign in

Welcome, Login to your account.

Forget password?
Sign in

Recover your password.

A password will be e-mailed to you.

%d