ক্যান্সার ইনস্টিটিউট, নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম সওজে দুদকের অভিযানে অনিয়মের প্রমাণ

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২৮ আগস্ট ২০২৫

অভিযান ০১: জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল:
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং ঘুষ প্রদানের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

Islami Bank

সংশ্লিষ্ট দপ্তর থেকে রেকর্ডপত্র সংগ্রহ করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অতিরিক্ত নথি সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। যাচাই শেষে কমিশনের নিকট পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযান ০২: নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পিরোজপুর:
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় অনিয়ম ও হয়রানির অভিযোগে দুদক একটি অভিযান চালায়। তদন্তে দেখা যায়, বহির্বিভাগে ২৫২ জন রোগীর বিপরীতে মাত্র ১৩টি টেস্ট সম্পন্ন হয়েছে, অথচ ডাক্তারদের দাবি অনুযায়ী ৪০–৫০টি টেস্ট প্রেসক্রাইব করা হয়েছিল। বাকি টেস্টগুলো স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারে দালালদের মাধ্যমে করানো হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।

এছাড়া ০৩/০৩/২০২৫ তারিখের পর থেকে ওয়ার্ড রেজিস্টার আপডেট করা হয়নি।হাসপাতালের অব্যবস্থাপনা দূরীকরণে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে। অভিযানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

one pherma

অভিযান ০৩: সড়ক ও জনপদ অধিদপ্তর, চট্টগ্রাম:
চট্টগ্রাম সড়ক ও জনপদ অধিদপ্তরের কার্যালয়ে কাজ না করেও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ একটি অভিযান পরিচালনা করে। অক্সিজেন মোড় থেকে হাটহাজারী পর্যন্ত ১২ কিলোমিটার রাস্তা মেরামতের প্রকল্পের নথিপত্র যাচাই করে দেখা যায়, টেন্ডার আহ্বানের আগেই স্থানীয় ঠিকাদারের মাধ্যমে কাজ সম্পন্ন করা হয়েছে।

টেন্ডার আইডি নং-1120677 ও 1120678 এর আওতায় এ কাজ হওয়া সত্ত্বেও এটি বিধিবহির্ভূতভাবে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত হয় টিম। প্রমাণসাপেক্ষ নথিপত্র সংগ্রহ করা হয়েছে এবং কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us