সহজ লক্ষ্য দিলো পাকিস্তান ভারতকে

ইবাংলা.প্রেস | ক্রীড়াঙ্গন ডেস্ক | ১৪ সেপ্টেম্বর ২০২৫

ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াই সবসময়ই সমর্থকদের মাঝে বাড়তি উত্তেজনা সৃষ্টি করে। তবে মাঠের লড়াইয়ে পাকিস্তান আবারও ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে ব্যর্থ হয়েছে। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১২৭ রান তুলতে সক্ষম হয় বাবর আজমবিহীন পাকিস্তান।

Islami Bank

ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ এবং কুলদীপ যাদব আগের মতোই বিধ্বংসী ছিলেন। শুরুতেই পাকিস্তানের টপ-অর্ডার ভেঙে দেন তারা। ইনিংসের প্রথম বৈধ বলেই হার্দিক পান্ডিয়ার বলে সাইম আইয়ুব আউট হলে পাকিস্তান চাপে পড়ে যায়। এরপর মাত্র ৬ রানে দুই উইকেট হারিয়ে দল বিপর্যয়ে পড়ে।

ওপেনার শাহিবজাদা ফারহান কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও ৪৪ বলে ৪০ রান করেই সাজঘরে ফেরেন। ফখর জামান (১৩), মোহাম্মদ হারিস (৩) এবং মধ্যক্রমের ব্যাটাররা ধারাবাহিক ব্যর্থতায় দলের সংগ্রহ বড় করতে পারেননি।

আরও পড়ুন…দুদকের তিন অভিযানে অনিয়ম-দুর্নীতির প্রমাণ

one pherma

তবে শেষ দিকে শাহিন শাহ আফ্রিদি ব্যাট হাতে ঝড় তোলেন। তিনি মাত্র ১৬ বলে চারটি ছক্কার সাহায্যে অপরাজিত ৩৩ রান করেন। আফ্রিদির সেই ক্যামিও পাকিস্তানকে ১০০ রানের নিচে থেমে যাওয়া থেকে বাঁচালেও ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২৮ রান।

ভারতের বোলারদের মধ্যে বুমরাহ ও কুলদীপ দুজনই বল হাতে দুর্দান্ত সাফল্য দেখিয়েছেন। বিশেষ করে বুমরাহর গতিময় পেসে বারবার নাস্তানাবুদ হয়েছেন পাকিস্তানি ব্যাটাররা।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us