হেক্সা মিশনের শুরুটা ভালো হয়নি সেলেসাওদের। তবে দলটা যেহেতু ব্রাজিল কামব্যাক করতেও সময় নেয়নি। দ্বিতীয় ম্যাচে হাইতিকে হারিয়েছে তারা। সেই সঙ্গে টেবিলের শীর্ষে ফিরেছে আনচেলত্তির শীর্ষরা।
শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় সকালে হাইতিকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে সেলেসাওরা। এদিন শুরুর একাদশে সুযোগ পেয়েই জোড়া গোল করেছেন কুনহা। অন্য একটি গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।
এদিন ম্যাচের ১২ মিনিটের মাথায় জালে বল পাঠিয়েছিল ব্রাজিল। কিন্তু রাফিনিয়ার সেই গোল অফসাইডের কারণে বাতিল করেন রেফারি। ২২ মিনিটে আবারও সুযোগ পেয়েছিল ব্রাজিল।
আরও পড়ুন…পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন
ডান দিক থেকে থ্রু পাস পেয়ে হাইতির গোলরক্ষককে একা পেয়েও অবিশ্বাস্যভাবে মিস করেন রাফিনিয়া। চিপ করলেও ফাঁকা জালে বল পাঠাতে পারেননি বার্সেলোনার এই ফরোয়ার্ড।
পরের মিনিটেই অবশ্য গোলের দেখা পায় ব্রাজিল। থিয়াগোর জায়গায় দলে ঢোকা মাতেউস কুনহা লিড এনে দেন। ডান প্রান্ত থেকে শট নিয়েছিলেন ভিনিসিয়ুস। হাইতির গোলকিপার জন প্লেসিড শট ঠেকিয়ে দিলেও জটলার মধ্যে বল পেয়ে জালে পাঠান কুনহা।
৩৬ মিনিটে আবারও কুনহা গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। দারুণ এক মুভে আক্রমণের শুরুটা করেন ভিনিসিয়ুস। দৌড়ে বল নিয়ে এগিয়ে বাঁয়ে কুনিয়াকে ডিফেন্সচেরা পাস বাড়ান ভিনি।
সেখান থেকে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড। দ্বিতীয় গোলের পরই ধাক্কা খায় ব্রাজিল। চোটের কারণে মাঠের বাইরে চলে যান রাফিনিয়া। বার্সেলোনা ফরোয়ার্ডের বদলি হিসেবে নামেন রায়ান।
প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করেন ভিনিসিয়ুস। হাইতির গোলরক্ষক জন প্লাসিডকে একা পেয়ে তার দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। এতে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।উল্লেখ্য, এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে ব্রাজিল। সমান ৪ পয়েন্ট মরক্কোরও। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে ব্রাজিল।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.