সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় এএসপি ফজলুর গ্রেপ্তার
ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৩ জুলাই ২০২৬
সাবেক জামায়াত নেতা নিহত দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধ মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের অভিযোগে পুলিশের সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।শুক্রবার (৩ জুলাই) ভোরে রাজধানীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন…খামেনির কফিন উন্মোচন
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে, গোয়েন্দা পুলিশের সাইবার অপরাধ বিভাগ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারের আগে ফজলুর রহমান অপরাধ তদন্ত বিভাগে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণের অভিযোগ রয়েছে।


মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.