হামে আরও ৫ শিশুর মৃত্যু

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৩ জুলাই ২০২৬

দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে এক দিনে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১০৭ জন।শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

Islami Bank

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ ৩ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭২৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন। বাকি ৬৩৬ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

আরও পড়ুন…সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালী অপহরণ মামলায় এএসপি ফজলুর গ্রেপ্তার

one pherma

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে আরও ৯৬৮ শিশুর।চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৩ হাজার ৯৬১ এবং নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২ হাজার ৪২৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ২৬২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৩ হাজার ৫৪৩ জন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us