ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ০৫ জুলাই ২০২৬

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক আজ মতিঝিল সংলগ্ন যুব ভবনে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়-এর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার চেক প্রদান করেছেন।

Islami Bank

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে হৃদয়ের চিকিৎসার ব্যয়ভার বহনের অংশ হিসেবে ৫ লক্ষ টাকার একটি চেক তাঁর বাবা আবুল কাসেমের হাতে তুলে দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ক্রিকেটার মেহেদী হাসান হৃদয় এক দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। এই সংক্রন্ত একটি ছোট ভিডিও ক্লিপ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নজরে আসে।

আরও পড়ুন…সরকারের কর্মসূচি ঘোষণা জুলাই অভ্যুত্থান স্মরণে

one pherma

বিষয়টি তাঁর দৃষ্টিগোচর হওয়া মাত্রই তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের নির্দেশ প্রদান করেন। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা অনুযায়ী আমরা হৃদয়ের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছি।

প্রতিমন্ত্রী আরও জানান, ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও হৃদয়ের জন্য প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন, মেহেদী হাসান হৃদয় সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাঁর পাশে থাকবে। প্রতিমন্ত্রী এ সময় হৃদয়ের দ্রুত সুস্থতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম বলেন, অসুস্থ ক্রীড়াবিদদের পাশে থাকা আমাদের অন্যতম দায়িত্ব। আজকের এই অনুদান একটি প্রতীকী উদ্যোগ মাত্র। দেশের যেকোনো ক্রীড়াবিদের সংকটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ ধরনের মানবিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us