দেখে নিন আর্জেন্টিনার একাদশ

ইবাংলা.প্রেস | ক্রীড়াঙ্গন ডেস্ক | ০৭ জুলাই ২০২৬

চলতি বিশ্বকাপে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হবে মেসিদের। সেই লক্ষ্যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে আলবিসেলেস্তারা।

Islami Bank

গত ম্যাচে ক্র্যাম্পের সমস্যায় পড়া ফাকুন্দো মেদিনার জায়গায় আজ লেফট-ব্যাক হিসেবে খেলবেন নিকোলাস তাগলিয়াফিকো। এছাড়া থিয়াগো আলমাদার পরিবর্তে একাদশে এসেছেন লেয়ান্দ্রো পারেদেস এবং লাউতারো মার্টিনেজের বদলে আক্রমণে মেসির সঙ্গী হচ্ছেন হুলিয়ান আলভারেস।

গত শুক্রবার মিয়ামিতে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে স্কালোনির দল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

আরও পড়ুন…কক্সবাজারে পাহাড়ধসে ১২ জনের মৃত্যু

one pherma

ম্যাচের ২৯ মিনিটে লিওনেল মেসি গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন। তবে ডেরয় দুয়ার্তের গোলে সমতায় ফেরে কেপ ভার্দে। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লাউতারো মার্টিনেজ আবারো আর্জেন্টিনাকে এগিয়ে নিলেও সিডনি লোপেস আলবিসেলেস্তেদের স্তব্ধ করে ম্যাচ ২-২ করেন। অবশেষে ১১১ মিনিটে ডিনেই-এর আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার।

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেস (গোলরক্ষক), ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, নিকোলাস তাগলিয়াফিকো, এনসো ফের্নান্দেস, লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, আলেক্সিস মাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেস ও লিওনেল মেসি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us