পাকিস্তান সফরের আমন্ত্রণ পেলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ২১ আগস্ট ২০২৬

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। একইসঙ্গে বাংলাদেশের নতুন প্রেসিডেন্টকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

Islami Bank

শুক্রবার (২১ আগস্ট) এক বিবৃতিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন ও আমন্ত্রণ জানিয়েছেন আসিফ আলী জারদারি।পাকিস্তানের প্রেসিডেন্ট তার বিবৃতিতে বলেন, আমার বিশ্বাস মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ এবং বাংলাদেশিদের উন্নয়ন অব্যাহত থাকবে।

আরও পড়ুন…আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ভালো সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্কের শিকর একই ইতিহাস, বিশ্বাস এবং সংস্কৃতিতে নিহিত। আমার আশা, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকবে।

one pherma

পাকিস্তানের প্রেসিডেন্ট জানান, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও জোরদার, দুই দেশের মধ্যে বিনিময়কে আরও বর্ধিত এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও বাড়াতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে আসিফ আলী জারদারি আরও বলেন, আমার বিশ্বাস বাংলাদেশের প্রেসিডেন্টের পাকিস্তান সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী ও সহযোগিতামূলক সম্পর্ক আরও গভীর করবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us