ছয়টি ট্রেনের যাত্রা বাতিল, সাতটির সিডিউল বিপর্যয়

ইবাংলা.প্রেস | নিজস্ব প্রতিবেদক | ১৯ মার্চ ২০২৬

বগুড়ার আদমদীঘির সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ পুনরায় সচল হওয়ার পথে। লাইনচ্যুত বগিগুলো আপাতত রেললাইনের পাশে সরিয়ে রেখে দ্রুত মেরামত কাজ চালানো হচ্ছে।

এ ঘটনায় ছয়টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। একই সঙ্গে এই রুটে চলাচল করা সাতটি ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে। প্রতিটি ট্রেনের সাড়ে ৪ থেকে ৫ ঘণ্টা করে বিলম্ব হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

যাত্রা বাতিল হওয়া ট্রেনগুলো হল- ২০ মার্চের সীমান্ত এক্সপ্রেস, একই দিনের নীলসাগর এক্সপ্রেস (ঢাকা থেকে চিলাহাটি), ১৯ মার্চের নীলসাগর এক্সপ্রেস (চিলাহাটি থেকে ঢাকা), একই দিন পঞ্চগড় এক্সপ্রেস, এছাড়া বাংলাবান্ধা এক্সপ্রেস উভয় প্রান্তের যাত্রা বাতিল। এছাড়া দুইটি মেল রকেট (খুলনা- চিলাহাটি) ট্রেনের উভয় প্রান্তের যাত্রা বাতিল করা হয়েছে।

এছাড়া সিডিউল বিপর্যয় ও শিডিউল বিলম্ব হয়েছে সাতটি ট্রেনের। এগুলোর মধ্যে চিলাহাটি এক্সপ্রেস চার ঘণ্টা, কুড়িগ্রাম এক্সপ্রেস চার ঘণ্টা, দ্রুতযান এক্সপ্রেস পাঁচ ঘণ্টা বিলম্ব। ফলে এই রুটে চলাচল করা সাতটি ট্রেন বিলম্বে ছাড়বে বিভিন্ন স্টেশন থেকে। এছাড়া ট্রেনগুলো চার থেকে পাঁচ ঘণ্টা সিডিউল বিপর্যয় ঘটেছে।

আরও পড়ুন…বিশ্বাস পুরোপুরি ভেঙে গেছে ইরানের ওপর: সৌদির পররাষ্ট্রমন্ত্রী

দীর্ঘ সময় এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। যদিও রেলওয়ে কর্তৃপক্ষ থেকে ট্রেন ছাড়া ও বিলম্বের বিষয়ে যাত্রীদের অবগত করা হয়নি।

ফলে অনেক যাত্রীরাই স্টেশনে এসে দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকে আবার বাসায় ফিরে গেছেন। যাত্রীদের দাবি- রেলওয়ে কর্তৃপক্ষ একটি এসএমএস দিয়ে তাদেরকে জানাতে পারত ট্রেনের সর্বশেষ পরিস্থিতি।

এদিকে বগুড়ার আদমদীঘির সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ পুনরায় সচল হওয়ার পথে। লাইনচ্যুত বগিগুলো আপাতত রেললাইনের পাশে সরিয়ে রেখে দ্রুত মেরামত কাজ চালানো হচ্ছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী এক ঘণ্টার মধ্যেই এই রুটে ট্রেন চলাচল শুরু হতে পারে।

রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম জানান, দুর্ঘটনাকবলিত বগিগুলো লাইন থেকে সরিয়ে পাশে রাখা হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শেষ পর্যায়ে। আমরা আশা করছি, ঘণ্টাখানের মাঝেই লাইনটি ট্রেন চলাচলের জন্য উপযোগী হবে।

ইবাংলা বাএ

ছয়টিট্রেনেরবাতিলযাত্রা