চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। রোববার (১০ মে) উৎসবমুখর পরিবেশে সমর্থকদের উল্লাস ও স্লোগানের মধ্য দিয়ে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।বিজয়কে শপথবাক্য পাঠ করান তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। তিনি নবনিযুক্ত মুখ্যমন্ত্রীকে পদ ও গোপনীয়তার শপথ পাঠ করান।
আরও পড়ুন…সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
শপথ গ্রহণ অনুষ্ঠানে লোকসভার বিরোধীদলীয় নেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং টিভিকে-র জোটসঙ্গীরা উপস্থিত ছিলেন।