শোল্ডার সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে “রিজিওনাল কনফারেন্স চট্টগ্রাম ২০২৬” অনুষ্ঠিত

ইবাংলা.প্রেস | জ ই বুলবুল | ২৭ জুন ২০২৬

শোল্ডার সোসাইটি অব বাংলাদেশ (SSB)-এর উদ্যোগে “রিজিওনাল কনফারেন্স চট্টগ্রামে ২৭ জুন ২০২৬” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্তের অর্থোপেডিক সার্জন ও চিকিৎসকরা অংশগ্রহণ করে শোল্ডার আর্থ্রোস্কপি ও আর্থ্রোপ্লাস্টি বিষয়ক সর্বশেষ প্রযুক্তি, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং ক্লিনিক্যাল অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন।

এই সম্মেলন জ্ঞান বিনিময়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কাঁধের রোগের আধুনিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আরও পড়ুন…অপরাধ দমনে কার্যকর পদক্ষেপের অপেক্ষায় দেশ

শোল্ডার সোসাইটি অব বাংলাদেশ সম্মেলন সফল করতে সংশ্লিষ্ট সকল বক্তা প্রেসিডেন্ট মেজর জেনারেল প্রফেসর ডা. মোঃ আনিসুর রহমান হাওলাদার, অধ্যাপক ডা. জি. এম. জাহাঙ্গীর হোসেন, আঞ্চলিক প্রতিনিধি ডাঃ জাবেদ জাহাঙ্গীর তুহিন, ডা. মোঃ মাইন উদ্দিন মজুমদার, ডা. মোহাম্মদ আব্দুল হাই, ডা. মোঃ ইমরোজ উদ্দিন অংশগ্রহণকারী, স্পন্সর ও আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

ইবাংলা বাএ

অববাংলাদেশেরশোল্ডারসোসাইটি