ব্রাউজিং শ্রেণী

লীড

ছুটি বাড়তে পারে আরও এক সপ্তাহ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চলমান করোনা পরিস্থিতির বিষয়ে অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছে। আর এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানে আরও এক সপ্তাহ ছুটি বাড়তে পারে। বুধবার (২ ফেব্রুয়ারি)…

মেডিকেল বর্জ্য সম্পর্কে সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সতর্ক করে দিয়ে বলেছে, কোভিড-১৯ মহামারি মোকাবেলায় যে বিপুল পরিমাণ বর্জ্য তৈরি হয়েছে তা মানব ও পরিবেশগত স্বাস্থ্যের জন্য চরম হুমকির হয়ে দাঁড়িয়েছে। ডব্লিউএইচও এক প্রতিবেদনে বলেছে, হাজার হাজার টন…

ফিরোজায় ফিরেছেন খালেদা জিয়া

দীর্ঘ দুই মাস ২১ দিন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গুলশানের ভাড়া বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় এভার কেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি বহর রওনা হয়ে রাত…

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়তে পারে

সারাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকার দুই সপ্তাহের জন্য স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে স্কুল ও কলেজ খোলার কথা থাকলেও ছুটি কমপক্ষে আরো দুই সপ্তাহ বাড়ানো হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে, অভিভাবক,…

বইমেলা হবে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত

অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত শর্ত সাপেক্ষে করার প্রস্তাব দিয়েছে বাংলা একাডেমি। বাংলা একাডেমির বইমেলা আয়োজক কমিটির এক সভায় এ প্রস্তাব গৃহীত হয়। এটি এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব আকারে পাঠানো হবে। তারা এ…

করোনায় আরও ৩১ জনের মৃত্যু

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪২৫ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৫৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৮৭…

বিশ্বে করোনায় শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে!

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্ব জুড়ে মারা গেছেন ৭ হাজার ৩৪৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে দেড় হাজারের বেশি। এতে বিশ্বে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৬ লাখ ৯০ হাজার ৮১০ জনে। একই সময়ে ভাইরাসটিতে…

ভাষার মাস শুরু

রক্তে রাঙানো ভাষার মাস ফেব্রুয়ারি আজ থেকে শুরু হয়েছে। ১৯৫২ সালের এ মাসে রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলেন সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকেরা। একুশে ফেব্রুয়ারি ভাষা শহিদদের রক্তের বিনিময়েই বাঙালি জাতি পায় মাতৃভাষার…

পররাষ্ট্র মন্ত্রণালয়ে চালু হচ্ছে মানবাধিকার সেল

পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মো‌মেন বলেছেন, র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর জাতিসংঘের তত্ত্বাবধানে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য…

বেড়েই চলছে করোনার মৃত্যু ও শনাক্ত!

সারাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৯৪ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০১ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৮ হাজার…

সিনহা হত্যা মামলায় প্রদীপ-লিয়াকতের ফাঁসি

কক্সবাজারের আলোচিত অবসরপ্রাপ্ত সিনহা মো. রাশেদ খান গুলি করে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় দায়ের করা মামলায় ওসি প্রদীপ কুমার দাশ ও ইন্সপেক্টর লিয়াকতকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টা ২১…

৩০০ পৃষ্ঠায় সিনহা হত্যার রায়

কক্সবাজারের আলোচিত সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় পড়া শুরু করেছে আদালত। সোমবার (৩১ জানুয়ারি) বেলা আড়াইটার কিছু আগে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইলএজলাসে বসেন। আসামিদের নাম ডাকার পর ৩০০ পৃষ্ঠার রায় পড়া শুরু…

আজ ৩৬ হাজার শিক্ষক নিয়োগ পাচ্ছেন

সারাদেশে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৬ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে সোমবার নির্বাচিত শিক্ষকদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ উপলক্ষে দুপুরে ভার্চুয়ালি সংবাদ সম্মেলন ডেকেছেন…

ষষ্ঠ ধাপে ২১৮ ইউপিতে ভোট চলছে

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপে ২২ জেলার ৪২ উপজেলার ২১৮টি ইউপিতে সাধারণ নির্বাচন চলছে। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুটি ইউনিয়নে ব্যালটে এবং বাকিগুলোয় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে।…

সিনহা হত্যা: কী ঘটেছিল সেদিন!

ঘটনার ১৮ মাসের মাথায় সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা হচ্ছে আজ সোমবার। মাত্র ৩৩ কার্যদিবসে শেষ হয়েছে মামলাটির বিচারিক কাজ। এ রায় ঘোষণাকে কেন্দ্র করেই কক্সবাজার আদালত চত্বরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দেশবাসীর নজরও তাই…

বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৬তম আসরের পর্দা নামছে আজ। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রে সোমবার (৩১ জানুয়ারি) মাসব্যাপী এ মেলা শেষ হচ্ছে। প্রথমবারের মতো রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী…

আপাতত চাল আমদানি না করে বাজার তদারকির নির্দেশ

বাজারে স্থিতিশীলতা ফেরাতে আপাতত বেসরকারিভাবে চাল আমদানি না করে বাজার তদারকি জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি এ নির্দেশনা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে। ঊর্ধ্বমুখী…

ওমিক্রনে কোয়ারেন্টিন ১০ দিন

করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে ১৪ দিনের পরিবর্তে ১০ দিন কোয়ারেন্টিন থাকা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। রোববার (৩০জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের আয়োজনে করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বুলেটিনে সংস্থাটির মুখপাত্র অধ্যাপক ডা.…

কীভাবে সার্চ কমিটি গঠন, সিইসি-কমিশনারদের যোগ্যতা কী!

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল- ২০২২ এর গেজেট প্রকাশ করেছে সরকার। এখন যেকোনো সময় এ আইন অনুযায়ী সার্চ কমিটি গঠন করে দিতে পারেন রাষ্ট্রপতি। আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে ছয় সদস্যের এই অনুসন্ধান কমিটি হবে।…

দেশে বেড়েই চলছে মৃত্যু ও শনাক্ত

বিশ্বমহামারি করোনাভাইরাসে দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৬৩ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৮৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা…

Contact Us