ব্রাউজিং শ্রেণী
সাবলীড
স্মার্টফোনে ডিসপ্লের ভবিষ্যৎ মানদণ্ড স্থাপন করেছে ইনফিনিক্স
নিত্যনতুন উদ্ভাবনী প্রযুক্তি বাজারে এনে তরুণদের মধ্যে বেশ সাড়া ফেলেছে টেক ব্র্যান্ড ইনফিনিক্স। ইনফিনিক্স নোট ৪০ সিরিজে থ্রিডি কার্ভড ডিসপ্লে গেমিং এবং ভিডিও দেখার ক্ষেত্রে দিচ্ছে অসাধারণ অভিজ্ঞতা। যা একইসঙ্গে সাশ্রয়ী এবং উন্নত ফিচারসমৃদ্ধ।…
গ্যারেজে মিলল ৮ কেজি গাঁজা, নগদ টাকা, আটক-১
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে ৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় মাদক বিক্রির নগদ ৪৫০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়।
সোমববার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বজরা…
কেন্দুয়াতে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত
মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের দত্ত কেন্দুয়া স্পোটিং ক্লাবের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় সমাদ্দার কিং বনাম কলাগাছিয়া ফুটবল একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।
সোমবার (২১ অক্টোবর)…
রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা কমান্ডার গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও অ্যামোনিশনসহ হোসাইন জোহর (৩২) নামে আরসার গান গ্রুপ কমান্ডারকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (৮ এপিবিএন) সদস্যরা। রোববার ভোরে উপজেলার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেপ্তার করা…
গ্রামে এলএসডি রোগে আক্রান্ত গবাদিপশু
হবিগঞ্জের বাহুবল উপজেলার বিভিন্ন গ্রামে গবাদিপশুর মাঝে লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) বা চামড়ার পিণ্ড বা ফোস্কা রোগ দেখা দিয়েছে। এ রোগের ভালো কোনো চিকিৎসা না থাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা। তবে রোগ প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ দিচ্ছেন বলে…
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ২৯৮
বর্ষা মৌসুম ফুরিয়ে শীত ঘনিয়ে আসছে। সঙ্গে প্রকট আকার ধারণ করছে ডেঙ্গু। একদিকে বাড়ছে আক্রান্তের হার, অন্যদিকে প্রতিদিনই মৃত্যু ঘটছে এডিস মশাবাহিত রোগটিতে। সবশেষ ২৪ ঘণ্টার প্রাপ্ত তথ্য অনুযায়ী আরও ছয়জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে দেশে। সেইসঙ্গে…
সাকিব ভক্তদের সঙ্গে আসলে কী ঘটেছে?
দেশের মাটিতে আর খেলে অবসর নেওয়া হচ্ছে না সাকিব আল হাসানের। এটা এখন প্রায় নিশ্চিত। কারণ শেষ টেস্ট খেলার জন্য যুক্তরাষ্ট্র থেকে রওয়ানা হয়েও দুবাই থেকে ফিরে যেতে হয়েছে সাকিবকে। সাকিব যাতে দেশে আসতে না পারেন এবং মিরপুরে টেস্ট খেলতে না পারেন- এ…
যুক্তরাষ্ট্রের মদদে গাজা ভূখণ্ডের দখল চায় ইসরায়েল
গাজা ভূখণ্ডকে জনশূন্য করে দখলের পরিকল্পনা নিয়ে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল। যেখানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রধান ভূমিকা পালন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলের সামরিক তৎপরতায় মার্কিন প্রশাসনের সরবরাহকৃত অস্ত্রের গুরুত্বপূর্ণ…
যুক্তরাষ্ট্রে পার্টিতে এলোপাতাড়ি গুলি, নিহত ৩
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একটি স্কুলের পার্টিতে গুলিবর্ষণের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১৯ অক্টোবর) ওই স্কুলটির ফুটবল ম্যাচ বিজয় উপলক্ষে আয়োজিত পার্টিতে এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।…
ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত ৮৭
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আরও ১৫৮ জন আহত হয়েছেন।
রোববার (২০ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর মেহের নিউজ ও আনাদোলু এজেন্সির।
এতে বলা হয়েছে, গত ২৪…
মিশরের দ্য গ্রেট পিরামিডের চূড়ায় কুকুর
বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি মিশরে গিজা জেলার দ্য গ্রেট পিরামিড। ছোট বড় ছয়টি পিড়ামিডের মধ্যে কুফু নামের পিড়ামিড সবচেয়ে বড় ও উঁচু। এসব পিরামিডে ওঠা নিষিদ্ধ বা ওঠার ব্যবস্থা নেই বলে ওপরের দৃশ্য দেখার একমাত্র উপায় হলো প্যারাগ্লাইডিং।
গত…
নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ।
১৯ অক্টোবর এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর। খবর আলজাজিরার।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক সংক্ষিপ্ত…
সিনওয়ার মৃত্যুতে জামায়াতের শোক প্রকাশ
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এক শোকবার্তায় তিনি বলেন, ১৮ অক্টোবর সৌদির সংবাদমাধ্যম আশরাক আল-আসওয়াত এক প্রতিবেদনে গাজায়…
জলাবদ্ধতা দুর্ভোগ নিরসনে সরকারের তৎপরতা নেই : রিজভী
দেশের বিভিন্ন জেলায় বন্যায় এবং প্রবল বর্ষণে জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্ভোগ নিরসনে সরকারের তৎপরতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২০ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয়…
মানহানির মামলায় খালাস তারেক রহমান
পাঁচ বছর আগে লন্ডনের এক আলোচনা সভায় আওয়ামী লীগের সমালোচনা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানি মামলা করা হয়। এবার সেই মামলা থেকে খালাস পেয়েছেন দলটির দ্বিতীয় এই শীর্ষ নেতা।
রোববার (২০ অক্টোবর) ঢাকার…
দাম নিয়ন্ত্রণে সবজি ট্রেনে আনার সিদ্ধান্ত
সবজি, মাছ, মাংসসহ প্রায় সব নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে বাজারে গিয়ে হিমশিম খেতে হচ্ছে নিম্ন-মধ্যবিত্তদের। এ অবস্থায় অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিলেও সবাই দুষছেন চাঁদাবাজিকে। অধিকাংশেরই অভিমত, সড়কপথে পণ্য পরিবহনে মোটা…
২১ অক্টোবর বাংলাদেশে লঞ্চ হবে রয়্যাল এনফিল্ডে
রয়্যাল এনফিল্ড! বাইকপ্রেমীদের জন্য যা ছিল স্বপ্ন। তা বাস্তবে রূপ দিতে রয়্যাল এনফিল্ড বিশ্ববাজারে নিয়ে এসেছে নানা মডেলের মোটরসাইকেল। বাংলাদেশের বাজারে আগামী ২১ অক্টোবর অভিষেক ঘটতে যাচ্ছে অটোমোবাইল যুগের নতুন অধ্যায়ের।
রয়্যাল এনফিল্ড…
কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার
রাজধানীর রামপুরার বাসা থেকে ৯০ এর দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ৪ থেকে ৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। বিষয়টি কালবেলাকে…
প্রধান উপদেষ্টার কার্যালয়ে আলোচনায় আশাবাদী বৈষম্যের শিকার ১-১২তম নিবন্ধিতরা
এনটিআরসিএ’র নিবন্ধিত (১-১২তম) নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের ব্যানারে বৃহস্পতিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচী পালন করে এনটিআরসিএ’র বৈষম্যের শিকার ১-১২তম ব্যাচে নিবন্ধিত শিক্ষককেরা।
তারা বলেল,- বেসরকারি শিক্ষক নিবন্ধন ও…
নিখোঁজ জেলের অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসার দায়িত্ব নিলো স্বেচ্ছাসেবী সংগঠন
সাগরে ট্রলার ডুবির ঘটনায় একমাস ধরে নিখোঁজ আব্দুর রহিম নামে এক জেলে। তিন বছরের এক সন্তান ও নবাগত সন্তানসহ সংসারের দায়িত্ব এখন অন্তঃসত্ত্বা স্ত্রী জেসমিনের ওপর। সম্পূর্ণ অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে যখন দুই চোখে অন্ধকার দেখছেন ঠিক তখনি ‘আমাদের…